অপরাজিত বন্দ্যোপাধ্যায়
ভিরেনাকে নতুন চাকরি খূঁজতে হবে। আর ট্রেনার লাগবে না। একের এক ভবিতব্যের কথা বলতে বলতে পল নিজেই এখন অতীত হয়ে গেল। গণকদের মতোই তার দুরাবস্থা। নিজের ওপর কোন অতিন্দ্রীয় প্রভাব খাটাতে পারলো না পল। অঙ্কের নিয়মের কাছে হেরে গেল অক্টোপল। জীববিজ্ঞানে অক্টোপাসের বয়সকে হার মানাতে পারলো না পল। প্রকৃতি নিয়মেই চলে যেতে হলো অক্টোপলকে। হয়ত আর কিছুদিন হলেও সে বেঁচে থাকতে পারতো। কিন্তু খ্যাতির চূড়ায় থাকা পলের স্বাস্থ্য রক্ষায় ইদানিং এতটাই গুরুত্ব পেয়েছে তার জেরেই মৃত্যু এগিয়ে এসেছে। সোজা কথায় অতি যত্নে জীবন বেড়িয়ে গেছে।
তবু বিস্ময়টা থেকেই গেল। ফুটবল বিশ্বকাপে একনাগাড়ে আট আটটি ফল মিলিয়ে দিয়েছিলো অক্টোপল। ট্রেনারের চাতুরি কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় জগত জোড়া খ্যাতি পেয়েছিলো পল। দুনিয়ায় সে তুলে ধরেছিলো জার্মানির ওবারহাউসেনের সি লাইফ সেন্টারকে। হোয়াইট হাউস, ক্রেমলিন কিংবা হাউস অব লর্ডসের মতোই সি লাইফ সেন্টার হয়ে উঠেছিলো বিশ্ব পর্যটকদের প্রধান দর্শনীয় স্থান। এটা কম পাওনা নয়। ছোটো থেকে বড় সকলের কাছেই পল ছিল পরম আপন। পরাবাস্তবের প্রতি মানুষের অদম্য টানই এই খ্যাতি দিয়েছিল পলকে। পল’কে নিয়ে কত কিই না করেছে ওবারহাউসেনের রক্ষকরা। কিন্তু তা নিয়ে আন্তর্জাতিক কোন পশুক্লেশ নিবারণ সংস্থাকে রা কাড়তে দেখা যায়নি।
বিশ্বকে হাসাতে আর বাহবা কুড়াতে গিয়ে পলকে কম কষ্ট সহ্য করতে হয়নি। দীর্ঘদিন আধ পেটা শুধু নয়। শরীরে শেষ শক্তি নিয়ে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশবার নামতে হয়েছে পরীক্ষক অ্যাকোরিয়ামে। দুই বাক্সের মধ্যে থাকা চৌকা চাকতি (আদপে জাতীয় পতাকা) জাপটে ধরতে দেরী হলে তাকে সরু লোহার শিকের খোঁচাও খেতে হয়েছে। বেশ কয়েকবার এইভাবে তাকে রক্তাক্ত হতে হয়েছে। কে তার খবর রাখে ? ট্রেনার ভিরেনা পল’কে ভবিষ্যতবানীর আগের ১৮ঘন্টা কোন খাবার দিতো না। দিলে তো অলস হয়ে পড়বে পল। ফ্লাশ ক্যামেরা আর টিভি ক্যামেরার সামনে তাহলে বেশ নিরাশ হতেন। বিজয়ী দেশকে খূঁজে দিতেও বেশ সময় লাগতো। কিন্তু কার্যক্ষেত্রে তা হতো না। বলা ভালো তা হতে দিতেন না পলের মালিক অলিভার ওয়ালেন সিয়াক। তাই পলের তাড়াহুড়ো করে জয়ীর পতাকাকে বেছে দেওয়াটা, যে একটু খাবার পাওয়ার জন্য আকুতি তা কারো মনকে কোনদিনও ছুঁতে পারেনি। একটু ঝিনুকের মাংসের জন্য পলের ঐ আকুল পাথারি বুঝেও অনেকে বোঝেন নি। সকলে সাবাশি দিয়েছেন তার ‘অলৌকিক’ শক্তি নিয়ে।
পল নেই। পলের কষ্ট নিয়ে আর কথা বলার কোন যুক্তি নেই। কারণ সে একটি জলজ চিড়িয়াখানার ব্যক্তিগত সম্পতি। অনেকটা আলিপুরের অদ্বৈতের মতো। প্রাণী কেনাবেচা, বক্তিগত সংগ্রহে রাখার আইনী সংস্থান এখনো রয়েছে। তবে পলের প্রজাতি অক্টোপাস ভালগারিসদের আয়ু ৩বছর। তা অগ্রাহ্য করাতো আর যায় না। পলের ঘোষিত জন্ম ২০০৮সালের আগস্ট মাস। সেই হিসাবে তার বয়স হয়েছিল ২বছর ২মাস। রোগে নয়, অপুষ্টির জন্যই হয়ত তার শেষ দিন ত্বরান্বিত হলো। কিন্তু সেসব ভুলে অনেকে অক্টোপাসের জীবন শৈলীর কথা তুলেছেন। এটা ঠিক যে পুরুষ অক্টোপাসের মিলনের পর প্রায়শ মৃত্যুর ঘটনা ঘটে। দুই পুরুষ অক্টোপাসের মধ্যে মিলন জনিত দ্বন্দ্বের জন্য একে অন্যকে মেরে ফেলে। এটা ‘প্রিডেটরশিপ’। ভালোবাসার তাড়নায় মৃত্যু হতে পারে। ভালোবাসায় ‘শহীদ’ কখনোই না। পলের মালিক অলিভার ওয়ালেন সিয়াক প্রথম থেকেই অক্টোপলকে একাকীই রেখেছিলেন। তাই এক্ষেত্রে সে সম্ভাবনা নেই।
অক্টোপলের জন্য ওবারহাউসেনের রক্ষকদের দারুন কষ্ট। ম্যানেজার স্টেফান পাউরুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পলের অন্তেষ্টি হবে যথাযোগ্য সম্মানে। তৈরি হবে পলের স্মৃতিস্মারক। পলের শূন্যস্থান পূরণ করতে অন্য আর এক অক্টোপাসকে যে আনা হচ্ছে তা পলের মৃত্যুর দিন ঘোষণা করে দিলো ওবারহাউসেনের শোকাহতরা। তার নামও হবে ‘পল’। ফাটকা বন্ধ হওয়ার নয়। মরে গিয়ে তা প্রমাণ করে দিলো পল। বিদায় ‘পল, দ্য সাইকিক’ !
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।