somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুকাব্যের ভান্ডার :) :)

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুকাব্যগুলো বেশিরভাগই দন্ত্যস রওশনের লেখা । মোটা ভাইয়ের মাথা মোটা হইলেও বুদ্ধি বেশি :D

১.টুইংকেল টুইংকেল, লিটল স্টার,
আমার বউ, তোমার সিস্টার ;) ;)


২.ছেলেটা বাদাম ছিলিত
মেয়েটা বাদাম গিলিত
বাদাম হইল শেষ
মেয়েটা নিরুদ্দেশ ;)


৩.জন্ম হোক, যথাতথা,
পয়সা-পাতিই, বড় কথা


৪.এমনই চুলোচুলি
উঠে যায় মাথার খুলি
মাথার ভিতর মগজ নাই চুলোচুলির কারণ তাই :D


৫.ধনধান্যে, পুষ্পে ভরা,
পুষ্প দিয়ে,খাইছি ধরা


৬.এতক্ষণে অরিন্দম, বিষাদে কহিলা,
ফোনে কিশোরী ভেবে, দেখিলা মহিলা !


৭.প্রেমিক গেছে কোমায়
প্রেমিকারা ঘুমায়


৮.মেয়েটা ভীষণ
আলাপী
তবে প্রেম
খেলাপি ।


৯.বসে ছিলাম
তোমার আশায়
কামড়ে দিল
ডেঙ্গু মশায় ।
আক্রান্ত আমি
ডেঙ্গুতে,
ভর্তি করালে
পঙ্গুতে । :-P


১০.সত্যরা আজ
শুয়ে থাকে খাটে
মিথ্যা তাই
লম্ফ দিয়ে হাঁটে ।


১১.কেউ করে না কেয়ার
ক্যামনে করি শেয়ার
একা বসে থাকি
দোস্ত শুধু চেয়ার ।


১২.জেনে খুশি হবে
পরম প্রিয়তম ইতি,
আমি এখন লিখছি
স্বরচিত নজরুলগীতি ।


১৩.মানুষ নামধারী
দেখতে কী সুন্দর
লজ্জায় গাছ থেকে
নেমে যায় বান্দর ।


১৪.ব্রাজিলের আছে
একটা মাত্র পেলে
আমাদের আছে
হাজার ছেলেপেলে ।


১৫.সংসার উৎপাত
নানা খুঁটিনাটি
প্রেম বলে তোর
মুখে মারি চাটি ।


১৬.ভার্সিটিতে
রাধাচূড়ার বন্যা
কৃষ্ণ দেখে
ফরসা ফরসা কন্যা ।


১৭.কৃষ্ণের গোপিনী ছিল
প্রায় দুই হাজার
আমার তিনটে_তাতেই
সমাজ বেজার ।


১৮.ভিটামিনকে ভাইটামিন বলিস
ডিভোর্সকে বলিস ডাইভোর্স
জেনে রাখিস
ভালবাসা হয়না কভু বাইফোর্স ।


১৯.শুনে হই মর্মাহত
মেয়েটি বিবাহিত ।


২০.ভালোবাসা
সবকিছুরই মূলে
তাই তো চিনি
পানিতে যায় গুলে ।


২১.তুমি স্লিম
আমি ভীষণ মোটা
আর হলো না
এক রিকশাতে ওঠা ।


২২.দিতে দিতে
আমি হলাম লুজার
তোমার সেটা
বুদ্ধি নাই তো বোঝার ।


২৩.আগুন লেগেছে
আগারগাঁয়
জল ঢাল ক্যান
আমার গায় ।


২৪.প্রেম পুড়িয়ে
বলে 'আমি যাই'
চেয়ে দেখি
হয়ে গেছি ছাই !


২৫.মনে মনে
কত তোরে জপি
ফুল সে তো নয়
দিলি ফুলকপি !


২৬.ভালোবাসা আজ
বেজায় দূর্বিপাকে
আমার প্রেমিকা
বন্ধুর হাত ধরে থাকে ।


২৭.এ জগৎ লীলা
কোমল নারী
হয়ে যায় শিলা ।


২৮.ভালেবাসার জলবায়ু
দেড় মাস তার গড় আয়ু ।


২৯.কম জোর গুণীদের
জোর আজ খুনিদের
সেই দেশে বাস
খাই বসে বাঁশ !


৩০.হে ক্ষমতা
শিখিয়েছ চুরি
ধরা খাই না
বাড়িতেছি ভুঁড়ি ।


৩১.ছেলে মশগুল
খেলছে দাবা
ওল্ড হোমে যায়
বৃদ্ধ বাবা । :(


৩২.চুল গজানোর
ওষুধ বেচে টাকু
সে ওষুধই
কিনছে বড় কাকু !


৩৩.বাঁশ নই, কঞ্চি তো,
তাই হলাম, বঞ্চিত !


৩৪.ভালোবাসা তৈলাক্ত বাঁশ,
তাই তো তুই, পিছলে পড়ে যাস ।


৩৫.আমি হাঁটলে চাঁদও হাঁটেন, আমি থামলে চাঁদও থামেন,
এতই যদি ভালোবাসেন,
তবে আকাশ থেকে নামেন । :) :)
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×