সৌদি আরবে পৌঁছেছেন খালেদা জিয়া
১৬ ই জুন, ২০১২ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য আজ শনিবার ভোরে সৌদি আরবে পৌঁছেছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান বলেন, আজ স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় বিরোধীদলীয় নেতা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানে তাঁকে সৌদি আরবের বিএনপির নেতা-কর্মীরা স্বাগত জানান।
গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সৌদি আরবের জেদ্দায় বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেখানে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে রাজকীয় প্যালেসে অবস্থান করবেন। এ ছাড়া তাঁর ওমরাহ হজ পালনেরও কথা রয়েছে।
সৌদি আরবে অবস্থানকালে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সৌদি বাদশা আবদুল্লাহসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ২১ জুন তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন