somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী
সুব্রত সামন্ত (বুবাই)
************

নারী মানে সারাটা উপন্যাস ঘেঁটে, শেষ পর্যন্ত পাওয়া
গুরুত্বপূর্ণ আন্ডার করা কিছু লাইন।
নারী মানে গভীর দীর্ঘ-ঘন জঙ্গলের ভিতরে
পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে চুঁইয়ে পড়া যেটুকু উদ্যাম আলো।
নারী মানে লুকানো কয়লার ফাঁকে জমে থাকা
অথৈ হীরার দ্যুতি, অমূল্যের সন্ধান।
নারী মানে আমার ব্যক্তিগত জীবনের যা কোনোদিনই বলা হত না
এমনই কয়েকটি দুর্লভ অভিনব সত্য স্বীকারক্তি।
নারী মানে ঘুমের রাতে ঘর ঘর মশারি খাঁটানো
দরজাতে ছিটকানি, মাথার পাশে টেবিলে রাখা জল
এবং সেইসাথে হাত পুড়িয়ে রান্নাও।
নারী মানে জেনেশুনে আকাঙ্ক্ষিত অন্যায় করবার জন্য
তুমুল ঐশ্বরিক আভরণময় উসকানি।
নারী মানে নীচে দাঁড়িয়েই —
খাঁড়াই পাহাড়ের শীর্ষে পৌঁছে আকাশ দেখবার জন্য
বিশেষ ব্যবস্থা।
অথবা ভ্রমণে যাবার স্বাভাবিকআবেদনে
হঠাৎ বোনাসসহ ছুটি পাওয়া অবকাশ।
নারী মানে জরুরি গুরুতর অবস্থায় হাসপাতালে যেতে হলে
সবচেয়ে দ্রুত-রাস্তা শটকাট।
নারী মানে সমস্ত এলোমেলো প্রশ্নের সমস্তই যথার্থ এবং
বাহারি জবাব।
নারী মানে সম্মিলিত মুকুলিত বার্তা ;
মোটের উপর সবটুকুই সবুজ আনন্দিত সংকেত।
নারী মানে চার দেওয়ালের বাইরের উর্বর উঠোন কিংবা
জানালা।
নারী মানে আমার ভিতরে হৃদয় অব্দি
আরো কারো অনন্ত উজ্জ্বল উপস্থিতি টের পাওয়া।
নারী মানে অলিখিতভাবে তবু হবেই হবে
যতই থাকুক ভয়, খরা, জরা।
নারী মানে শূন্য মনে কাদা ভেঙে, সমুদ্রমাপে
অন্তর ঝেঁপে অনেক কিছু পাওয়া।
নারী মানেই নিবিষ্ট স্বর্গের আলাপনে শুভকাঙ্ক্ষী আলো এসে পড়া।
নারী মানে একজোড়া মদির হাতের উপর
আরো একজোড়া স্বেচ্ছামরণের হাত এসে ওঠা।
নারী মানে একজনের অধীনস্থ অগণিত স্বপ্ন আর একজনের হয়ে যাওয়া।
নারী মানে জীবনের জন্য উজাড় সুবিধা ভোগ আদায়।
নারী মানে কিছুটা আবোলতাবোল নথিপত্র ঘেঁটে মূল্যবান আর যা যা। *****
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×