somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিবের সহপাঠিদের প্রশ্ন পুলিশের খামখেয়ালির জন্য আর কত রাজিব এভাবে ঝরে যাবে?

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাদ আছে ভাই না হয়ে ভাইয়ের শালা হওয়া ভাল ছিল, আমরা বঙ্গ মায়ের সন্তানরা এত দ্রুত পিছনের বিষয় ভুলে যাই যে কখনও কখনও তা হয়ে উঠে বড় বেশী পীড়া দায়ক। আমাদের মিডিয়া গুলো তাদের কাটতি বাড়ানোর চিন্তায় এত বেশি মশগুল তা ভাবতে গা শিউরে উঠে। মানবিকতা অভাব আজ আমাদের মাঝে এত বেশি তীব্র পথে ঘাটে বের হলে অহর অহর চোখে পড়ে। কিছু দিন আগে পরাগের নামের যে ছোট্র শিশুটি অপহরন হলো মুক্তিপন দিয়ে তাকে উদ্ধারে কথা মাননীয় স্বরাষ্টমন্ত্রীই স্বীকার করলেন। যেখানে দেশের ভিতর সকল মেকানিজম থাকার পরেও একটি শিশুকে উদ্ধার করতে মুক্তিপন দিতে হয় তখন নিশ্চয় আর বুঝতে বাকী থাকেনা দেশের আইন-শৃখলার অবস্থা।

গত ১০/১১/২০১২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজিবকে পুলিশ মিরপুর থেকে গ্রেফতার করে ঐ দিন নাকি মিরপুরে বিকাল ৫টায় সে গাড়ি ভাংচুর করেছে এই অপরাধে তার নামে মামলা হয় (মামলা নাম্বার ৩২)। অথচ খোজ নিয়ে জানা যায় ১০/১১/২০১২ তারিখে রাজিব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মিডটাম পরিক্ষা দিয়ে পরিক্ষার হল থেকে বের হয় ৪.৩০ এ। তারপর বিশ্ববিদ্যালয়ের ৫.৩০ গাড়িতে করে মিরপুর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এখন প্রশ্ন পুলিশের এই গ্রেফতার বানিজ্য ও সাধারন মানুষেকে হয়রানি করার মানসিকতা কবে বন্ধ হবে?

পুলিশ রাজিবের নামে আরো একটি মামলা দায়ের করে ০৬/১১/২০১২ তারিখে বিস্ফোরক মামলা (মামলা নম্বর ২৩) অথচ খোজ নিয়ে জানা যায় ০৬/১১/২০১২ তারিখে রাজিব বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক ক্লাসে অংশগ্রহন করে এবং একাডেমিক কাজে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে, এমনকি তার টিচারদের সাথে কথা বলেও একই উত্তর পাওয়া যায়, অথচ রাজিবকে বিগত একমাস যাবত কাসিমপুর কারাগারে পায়ে লোহার শেকল পরিয়ে রাখা হয়েছে।

গত ০৬/১২/২০১২ তারিখে রাজিবের সহপাঠীরা রাজিবের মুক্তির দাবীতে অপরাজয় বাংলার সামনে মানব বন্ধন করে। কিছু ছবি




এদিকে বিশ্ববিদ্যালয়ে খোজ নিয়ে জানা যায় রাজিবের সেমিস্টার ফাইনাল পরিক্ষা আসন্ন, আগামী ১০/১২/২০১২ তারিখ থেকে তার সেমিস্টার ফাইনাল শুরু। রাজিবের সহপাঠিদের প্রশ্ন পুলিশের খামখেয়ালির জন্য আর কত রাজিব এভাবে ঝরে যাবে?

ব্লগের কোন সাংবাদিক যদি এই বিষয়ে পত্রিকায় লিখতে চান তবে আমার কাছে মামলার কপিসহ বিস্তারিত আছে। যোগাযোগ করতে কল করুনঃ ০১৯১২৪৭১৪৩৩।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×