আসসালামু আলাইকুম।
প্রিয় হেফাজতে ইসলাম ও অনান্য সমমনা ইসলামী দল সমূহ এবং দেশবাসী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
‘সেই প্রকৃত মুসলিম যার মুখ ও হাতের অনিষ্ট থেকে মুসলমান নিরাপদ থাকে।’
৭১ এর পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী ৭১ এর জামাত-ই-ইসলাম, রাজাকার, আলবদর, আল শামস এর গণহত্যা নারী নির্যাতন অগ্নিসংযোগ ও লুন্ঠন সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন । এই উপহমাদেশে মুসলমান কতৃক এত বড় মাপের মুসলমান হত্যা , মুসলিম নারী ধর্ষন, তাদের সহায় সম্পদ লুন্ঠন ও অগ্নিসংযোগ এর ইতিহাস দুষ্ট ক্ষতের মত আমাদের স্মৃতিতে বর্তমান। তাদের হাত থেকে মুসলমান বাদে অন্য ধর্মাবলম্বীরা ও রেহাই পায় নাই। এই সমস্ত ঘটনার প্রতক্ষদর্শীর অভাব আপনাদের মাঝে আছে বলে বিশ্বাস করি না। সত্যকে সত্য বলে স্বীকার করার মধ্যেই ঈমানের দৃঢ়তা নিহীত। “আল্লাহ রাব্বুল আল আমিন বলেন সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করিও না”। ঈমানদার মুসলমানদের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের পরের প্রজন্মের কাছে নির্জলা সত্যকে প্রকাশ করে আপনাদের ঈমানী দায়িত্ব ও ইতিহাসের দায় পরিশোধ করুন।
উল্লেখ করা প্রয়োজন যে, আমাদের সমাজে আগে এবং এখনও বিভিন্ন চিন্তা ধারার মানুষ বসবাস করে। আমরা দীর্ঘ দিন ধরে শান্তি পূর্ন সহঅবস্থান করে আসছি।
প্রকৃত ঘটনা হচ্ছে ,রাজাকার, আল বদর, ৭১ এর জামাতীদের বিচারে দাবীতে তরুণ প্রজন্মের কয়েকজন ব্লগার ও অনলাইন এক্টিভিষ্ট গত ৫ই ফেব্রয়ারী শাগবাগ চত্বরে হন, যার মধ্য আমিও ছিলাম। আমি এই প্রতিবাদে অংশ নেয়াকে আমার ঈমানী দায়িত্ব মনে করি।
প্রসঙ্গ ক্রমে উল্লেখ করা প্রয়োজন যে, আমার পিতা দেওবন্দ থেকে মাওলানা পাশ করে গত ৫০ বছর ইমামতী করেন। আমি নিজেও ২০০৪ এ কওমী মাদ্রাসা থেকে মাওলানা কোর্স সম্পূর্ন করি।
আমি নিজেও একজন ব্লগার, সমাজে বিভিন্ন চিন্তার,চেতনার লোক যেমন উপস্থিত তেমনি ব্লগার সমাজেও বিভিন্ন চিন্তার,চেতনার লোক আছে। ৫ই ফেব্রয়ারী শাহবাগের মোড়ে যখন প্রতিবাদ শুরু হয় তখন ব্লগার ও অন লাইন একটিভিসদের উপস্থিতি ছিল ৭০/৮০ জন । এর মধ্যে বিভিন্ন ধর্ম, বর্ন, এবং বিভিন্ন মতবাদের লোকের উপস্থিতি ছিল এ কথা সত্য। আমাদের মূখ্য বিবেচনায় আনা উচিৎ সমাবেশের মুল দাবী কি ছিল? এখানে কি ধর্ম, বর্ন, ও মতভেদ নিয়ে কোন প্রচার ছিল? এর উত্তর পরিস্কার না। তাদের আন্দলোন, তাদের দাবী ছিল ,৭১ এর পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী জামাতী ইসলাম, রাজাকার, আলবদর, আল শামসদের গণহত্যা ,নারীনির্যাতন, নারীধর্ষন অগ্নিসংযোগ ও লুন্ঠন এর বিচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করন।
কেই যদি বলেন ৭১ এর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগী জামাতী ইসলাম, রাজাকার, আলবদর, আল শামসরা মুসলমান, সুতরাং তাদের দ্বারা কৃত মুসলমান হত্যা ,মুসলিম নারী ধর্ষন, তাদের সহায় সম্পদ লুন্ঠন ও অগনিসংযোগ এর বিচার চাওয়া যাবে না। তাহলে কথাটি ভিন্ন। ঈমান যদি বুলন্দ হয় তাহলে এই কথাটি উচ্চ স্বরে বলুন। অন্যথায় অতি নগন্য সংখক বিতির্কিত প্রতিক্রিয়াশীল সখের নাস্তিক ব্লগারদের কারনে আজ ৪২ বছর পরে উথ্থাপিত অন্যায়ের বিচারের দাবীকে নস্যাত করার জন্য জামাতী চক্রের পাতা ফাঁদে পা দেবে না। বরং আসুন আমরা সবাই এক সুরে যুদ্ধাপরাধ ও মানবতার বিরোদ্ধে অনুষ্ঠিত অপরাধকে ঘৃনা করি। অপরাধীদের বিচার চাই এবং বিভ্রান্ত তরুনদের সহী পথে আসার জন্য দাওয়াত দেই। সেটাই হবে মানবতা ও ধর্মের প্রতি সঠিক দায়িত্ব পালন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

