সরকারের নতুন শত্রু হলো ব্লগার নামের একটি গোষ্ঠী, শাহবাগ আন্দোলন শুরু হবার পর তৃতীয় দিন এসে বাম ছাত্র সংগঠনের হাত ধরে যুদ্ধাপরাধী ও রাজাকার বিরোধী আন্দোলন পকেটে পুরে নেয় আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে। মুলত চতুর্থ দিনই শাহবাগ বিভক্ত হয়ে পড়ে তিনটি গ্রুপে।
১* গ্রুপ, এই আন্দোলনকে ব্যবহার করে সরকারের সর্বোচ্চ সার্থ রক্ষা করে আগামী নির্বাচনে পুনরায় সরকার গঠনের পথ তৈরী করা।
২* গ্রুপ, বিভিন্ন বাম সংগঠন, যাদের লক্ষ এই আন্দোলকে হাতিয়ার করে সরকারের কাছ থেকে সর্বোচ্চ ফায়দা তুলে নেয়া, এর ছোট্ট উদাহরন স্লোগান কন্যা লাকীর উপর ছাত্রলীগের হামলা ও সেলিম সাহেব এর বাডেম থেকে আহত লাকীকে এনে স্লোগান দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।
৩* গ্রুপ, এরা হলো মুলত ব্লগারদের সেই অংশ যাদের আহবানে জনসাধারন রাস্তায় নেমে আসে। তারা শুরুতেই এই আন্দোলন যাতে কোন দলের বি-টিম না হয় সে জন্য তারা শুরু থেকেই সচেষ্ট ছিল, আর এটাই মূলত কাল হয়ে দেখা দিল।
এই ৩নং গ্রুপ এর কারেনই আজ জনগনের কাছে সরকারের র্নিলজ্জ মূখোশ খুলে গেছে যে, সরকার মূলত জামাতকে নিষিদ্ধ নয় বরং এটাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লুঠতে আগ্রহী। গত কাল প্রধানমন্ত্রী নিজেই বলেলন জামাতকে তারা নিষিদ্ধ করবে না কেননা এটা আবেগ দিয়ে হয় না।
নাস্তিক যে সকল ব্লগারদের আটক করা হলো তা কেন আরো আগে করা হলো না? এটা কি নাস্তিক ব্লগার এর নামে নিরপেক্ষ ব্লগারদের যে অংশের কারনে শাহবাগ আন্দোলনকে দলীয়করন করেত গিয়ে সরকারের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে তাদের দমন করাই এই অভিযানের লক্ষ্য নয়তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





