ফেবু ও ব্লগে যখন বসি কত রকম জ্ঞানপাপী দেখী, পান্ডিৎ অর্জনে খুব পিছিয়ে আছি যদিও ছাত্র জীবনে কখনও পিছনের ব্যাঞ্চের ছাত্র হিসেবে শিক্ষা জীবন শেষ করি নাই। জ্ঞানের পরিধি খুব সীমিত হবার পরেও এটুক জানি যে, ইসলাম ধর্মের কোন বিষয়ে জায়েয় নাজায়েয বলার অধিকার শুধু মাত্র মুফতি সাহেবরাই বলতে পারে। তথাপি ক্ষুদ্র জ্ঞানে দেখে শুনে মনে হচ্ছে এরা প্রকৃত জ্ঞানপাপী। যদি তাই না হবে তবে ব্লগ ও ফেবুকে এক একজন বিশাল বড় মুফতি হিসেবে অনেক ফতোয়া দেয়, জানিনা তারা সে অধিকার রাখে কিনা।বে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবার জন্য উসকানীমূলক লেখা এরা কেন লিখে? যদ্দুর জানি মুফতি হতে হলে আগে মাওলানা পাশ করতে হয়, এবং ইসলামী আইন বিষয়ে যে সাবজেক্ট গুলো আছে সে সাবজেক্টে গুলোতে ৮০% নাম্বার পেতে হয়, তখন একজন মাওলানা ইফতা পড়ার যোগ্যতা অর্জন করে, তারপরে দুই বছর ইফতা পড়তে হয়। ইফতা পাশ করার পরে কোন একজন গ্রহন যোগ্য মুফতির কাছে কম করে এক বছর ইন্টানী করতে হয়। তারপরে মুফতি হিসেবে ফতোয়া দেয়ার যোগ্য অর্জন হয়। এখন প্রশ্ন হলো যে সকল ব্যক্তিরা ফেবু ও ব্লগে বিভিন্ন ধর্মীয় বিষয়ে জায়েয নাজায়েয ফতোয়া দিচ্ছেন তারা কি উপরের উল্লেখিত নিয়মে ইফতা পাশ করে এক বছর কোন গ্রহন যোগ্য মুফতির অধিনে ইন্টার্নী করেছে, যদি না করে থাকে তবে কেন তারা এমন বিভ্রান্তী ছড়াচ্ছে? কি তাদের উদ্দেশ্য?
আমাদের দেশে কিছু বুদ্ধিজীবি কথায় কথায় বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়ীক একটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টির স্বপ্ন নিয়ে। কিন্তু তাদের কথা শুনলে মনে হয় এরা অসাম্প্রদায়ীক শব্দটির ভুল ব্যাখা দেন। অসাম্প্রদায়ীক চেতনা বলতে আমরা বুঝি সকল সম্প্রদায়ের সহবস্থান, কোরআনের ভাষায় যাকে বলে “লাকুম দ্বীনুকুম ওলীয়াদ্বীন”। কিন্তু এরা অসাম্প্রদায়ীক বলতে যে ব্যাখা উপস্থাপন করে সাধারন জনগনের কাছে তাতে বুঝায় ধর্মহীনতা। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কি ধর্মহীনতা ছিল?
আজ কিছু চিহিৃত মানুষের কারনে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে দাঁড় করিয়েছে মুখোমুখি, এদের অতীত ঘাটলে দেখা যায় দেশের মানুষ যখন হানাদারের হাত থেকে স্বাধীনতার যুদ্ধে লিপ্ত তারা তখন হানাদার বাহীনির দোষর হয়ে খোদ ঢাকায় অবস্থান করে ছিল নিরাপদে, আজ এরাই মুক্তিযুদ্ধের চেতানার ফেরী করে নিজেদের দাবী করে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক। সরি চেতনার ধারক বাহকরা আপনাদের মত চেতনার ফেরিওয়ালা হিসেবে নিজেকে দেখতে পারছিনা বলে দুঃখিত নই, বরং গর্বিত যে আপনাদের মত মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়া নই বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





