somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গনহত্যা ও অবশেষে দুই বিচারকের রঙ্গ মঞ্চে যোগদান। (পোষ্টে ক্যাচাল লাগলেও লাগতে পারে)

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভারে ঘটে যাওয়া গনহত্যা নিয়ে কিছূ বলার আগে আসুন দেখে নেই আমাদের হাইকোর্ট এর দুই বিচারকের বিষেশ বেঞ্চ থেকে স্বপ্রণোদিত হয়ে দেয়া আদেশ।
সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপে উদ্ধার কাজ চালাতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন কর্পোরেশনের মহাব্যবস্থাপককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শনিবার রাত পৌনে এগারটায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বিশেষ বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
দুই বিচারকের বিষেশ বেঞ্চ থেকে স্বপ্রণোদিত হয়ে দেয়া আদেশটা দেখে বহুল প্রচলিত একটি গল্প মনে পড়ে গেল। “ একবার একলোক বনে গেল শিকার করতে, অনেক দূর পথ চলার পরেও যখন শিকার করার মত কিছু না পেয়ে চলে আসবে বলে মনস্থির করলো। তখন দেখলো একটু দূরে একটি গন্ডার বসে আছে, লোকটি দেরি না করে ব্ন্দুক তাক করে গুলি ছুড়তে গিয়ে দেখতে পেল,ভুলে র্কাতুজ ফেলে এসেছে। অবশেষে কি আর করা মনের জ্বাল মিটানোর জন্য বেশ কিছুটা পথ ঘুরে গন্ডারের পিছনে গিয়ে বন্দুকের নল দিয়ে গন্ডারের পাছায় ইচ্ছেমত গুতা দিয়ে বাড়ি ফিরে গেল। সপ্তাখানের পরে লোকটি সেই বনে আবার শিকার করতে গেল, ঘটনা চক্রে সেই গন্ডারটির সাথে তার দেখা হয়ে গেল। আর গন্ডারটি তাকে দেখে হাসতে লাগলো, শিকারী প্রশ্ন করলো এই গন্ডার তুই কেন হাসছিস? গন্ডার বলল তুমি যে গতবার শিকার করতে এসে আমার পাছায় বন্ধুকের নল দিয়ে গুতা দিয়েছিলে তা একটু আগে
টের পেলাম, এবং সুরসুরী লাগলো তাই হাসলাম।”
আমাদের হাইকোর্ট এর দুই বিচারকের বিষেশ বেঞ্চ থেকে স্বপ্রণোদিত হয়ে দেয়া আদেশ দেখে মনে হচ্ছে, সাভারে ঘটে যাওয়া গনহত্যার চারদিন পরে উনিদের বিবেক সুরসুরী দিয়ে উঠেছে। ঠিক গল্পের গন্ডারের মত।

এবার আসি কিছু সরকার দলীয় আবাল ব্লগার ও ফেসবুক সেলিব্রেটির কথা। তারা বলে বেড়াচ্ছে সরকার পর্যাপ্ত পরিমান ‍অক্সিজেন ও উদ্ধার সরাঞ্জার দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকার বিরোধী একটি মহল রাজনৈতিক পায়দা লুটার জন্য প্রচার চালাচ্ছে এটা নাই ওটা নাই বলে। সেই সকল আবাল ও দলকানা সেলিব্রেটিদের জন্য সহ ব্লগার ও উদ্ধার কাজের সহযাত্রী কাল্পনিক ভালবাসার একটি ফেসবুক লেখার কিছু অংশ তুলে দিলাম। প্রথমেই আসি অক্সিজেন প্রসংগে - এই অক্সিজেন নিয়ে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। মূল বিষয়টি হচ্ছে, দুই ধরনের অক্সিজেন বাজারে আছে। একটি বহনযোগ্য অক্সিজেন, যা অক্সিজেন কিট হিসাবে পরিচিত এবং অপরটি হচ্ছে সিলিন্ডার অক্সিজেন। অক্সিজেন কিট আকারে ছোট এবং ধ্বংসস্তুপের ফোকর দিয়ে সহজেই আটকে পড়া মানুষগুলোর কাছে পৌঁছানো যাচ্ছে। মূলত এভাবেই আল্লাহ রহমতে তাদেরকে এখন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। সিলিন্ডার অক্সিজেন সেখানে পৌছানো বেশ কঠিন ব্যাপার। বিমান বাহিনীর কর্মীরা, একটি বিশেষ পাইপের সাহায্যে সিলিন্ডারের অক্সিজেন ভিতরে পৌছানোর চেষ্টা করছেন। কিন্তু তাতে খুব বেশি একটা লাভ হচ্ছে না। সেই কারনে সিলিন্ডার গ্যাসের পর্যাপ্ততা থাকা স্বত্তেও অক্সিজেন কীটের অভাব দেখা দিয়েছে। এই কারনেই বার বার বলা হচ্ছে অক্সিজেনের সংকট। এক বিশেষ শ্রেনীর মানুষ এটাকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার কিংবা এই ব্যাপারটিকে একটি রাজনৈতিক আবহ দেয়ার চেষ্টা করছেন। এই সব নিম্ন মানের দল অন্ধ মানুষ সম্পর্কে আমি কোন মন্তব্য করতে চাই না। এই মানবিক বিষয়টি নিয়ে রাজনীতিকরনের কোন সুযোগ আমরা দিব না। মনে রাখবেন, মাথা থাকলেই চলবে না, মাথার ভিতরে জিনিসও থাকতে হবে। আর সেই জিনিস ছাগল কিংবা গরুর হওয়া চলবে না। মাথার ভিতর খাঁটি মানুষের জিনিসই থাকা চাই।

এরপর আসুন, উদ্ধার তৎপরতা সম্পর্কে- এই উদ্ধার তৎপরতাটি কোন ভাবেই ১০০ ভাগ সন্তোসজনক নয়। একজন মাঠ পর্যায়ের উদ্ধারকর্মী এবং ত্রাণ সরবরাহকর্মী হিসেবে আমার দৃষ্টিতে সামগ্রিক ভাবে উদ্ধার কার্যক্রমটি অব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়েছে। গত দুই দিনের তুলনায় উদ্ধারকাজে আজকে বেশ সম্বনয় দেখা গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে উদ্ধারকার্য হচ্ছে- আফসোসের বিষয়,প্রথম দিন থেকে যদি ইঞ্জিনিয়ার কোরের সদস্যদের আরো বেশি করে নিয়োগ করা যেত, তাহলে উদ্ধারকৃত জীবিত মানুষের সংখ্যা আরো অনেক হতো। উদ্ধারকাজে সবচাইতে বেশি অংশগ্রহন করেছেন, সাধারন মানুষজন। এখানে কোন দল নেই, কোন মত নেই। এর পর সবচাইতে বেশি অংশ গ্রহন করেছে, ফায়ার সার্ভিস বিভাগের লোকজন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

পরিশেষে কৃতজ্ঞতা জানিয়ে কিছু ব্লগারদের নাম উল্লেখ করছি, যারা তাদের সাথে আমাকেও সাভারে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
ব্লগার আমিনুর রহমান
ব্লগার কাল্পনিক ভালবাসা
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার কান্ডারী অর্থব
ব্লগার তামিম ইবনে আমান
ব্লগার শিপু ভাই
ব্লগার স্বপ্নবাজ (অভি) সহ আরো অনেকেই। আর যে সকল ব্লগারদের নাম এ মুহুর্ত্তে মনে না আসায় ‍লিখতে পারি নাই, আশা করি তারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন।
বিঃদ্রঃ কারো মনে যদি প্রশ্ন জোগে সাভারে বর্তমান বিরোধী দল কি কোন প্রশংসনীয় কাজ করেছে? তাদের জন্য উত্তর। বর্তমান বিরোধী দলগুলো হলো হিজলা, আর হিজলদের কিছু করার ক্ষমতা থাকে না।
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×