somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস বিকৃতি ও মিথ্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকটি ডক্টরেট ডিগ্রি দেয়ার জোর দাবী জানাচ্ছি।

২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস বিকৃতি ও মিথ্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকটি ডক্টরেট ডিগ্রি দেয়ার জোর দাবী জানাচ্ছি।

কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’ বাংলাদেশের রণ সঙ্গীত হিসেবে গ্রহণের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “জয় বাংলা স্লোগানও কবি নজরুলের।”
প্রধানমন্ত্রীর বক্তব্যের নিউজ লিংক Click This Link


‘জয় বাংলা’ স্লোগানের গোড়ার কথা
“জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ স্লোগানটি নির্ধারিত হয় ‘নিউক্লিয়াস’ এর সিদ্ধান্ত অনুযায়ী। সিরাজুল আলম খান ও আব্দুর রাজ্জাক ২ বছর জেল খাটার পর ১৯৬৪ সালে বেরিয়ে এসে ‘নিউক্লিয়াস’কে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামে পরিচালিত করেন। তখন থেকে ‘বিপ্লবী বাংলা’র পাশাপাশি ‘জয় বাংলা’ নামে আরেকটি গোপন পত্রিকা প্রকাশ করেন।
নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী ‘জয় বাংলা’ স্লোগান আকারে প্রথম দেয়া হয় ১৯৬৯ সালের ১৫ই সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে। প্রথম স্লোগানের ধুয়া তোলেন তৎকালীন ছাত্রলীগ নেতা আফতাব আহমেদ (অধ্যাপক আফতাব আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের বাসায় অজ্ঞাত ঘাতকের হাতে নিহত হন) এবং শহীদ চিশতি শাহ হেলালুর রহমান। এই স্লোগান রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে এবং সারা বাংলায় ছড়িয়ে পড়ে।
সম্ভাব্য সশস্ত্র স্বাধীনতা যুদ্ধকে হিসেবে রেখে ‘নিউক্লিয়াস’ ‘জয় বাংলা বাহিনী’ নামে একটি সশস্ত্র সংগঠিত সংগঠনও গড়ে তোলে; যার কমান্ডার ছিলেন জনাব আ স ম আবদুর রব এবং ডেপুটি কমান্ডার ছিলেন কামরুল আলম খান (খসরু)।
‘জয় বাংলা’ স্লোগান এবং ‘জয় বাংলা’ বাহিনীর খবর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কাছে পৌঁছলে তারা সম্ভাব্য বিপদ টের পেয়ে আতঙ্কিত হয়ে বঙ্গবন্ধুর কাছে তীব্র প্রতিবাদ ও আপত্তি জানান। বঙ্গবন্ধু তখন সুকৌশলে তাদেরকে ম্যানেজ করেন এবং নিজেও তার বক্তৃতা-বিবৃতির শেষে ‘জয় বাংলা’ স্লোগানটি উচ্চারণ করতেন।”
তথ্যসূত্র: ‘নিউক্লিয়াস’ পুস্তিকা সিরাজুল আলম খানের লেখা নয়, পুস্তিকাটি আলোর মিছিল সম্পাদক জনাব আরজু আহমদের (প্রয়াত)।

''জয়বাংলা'' শ্লোগানের সংক্ষিপ্ত ইতিহাসঃ
১৯৬৯'র ১৭ই সেপ্টেম্বর মধুর কেন্টিনে, শিক্ষা দিবস উপলক্ষে পুর্ব-পাকিস্তান ছাত্রলীগের সভায় হঠাৎ সবাইকে চমকে দিয়ে আফতাব উদ্দিন আহম্মেদ চিৎকার দিয়ে শ্লোগাল দিলেন 'জয়বাংলা' রিপিট করলেন চিশতী শাহ হেলালুর রহমান এরপর এই শ্লোগান কিছুক্ষন চলে/ এর পরে 'জয়বাংলা' শ্লোগানটি উচ্চারিত হয় ১৯৭০'র ৪ঠা জানুয়ারী আওয়ামিলীগের জনসভায়, ছাত্রলীগ শ্লোগান দেয় (এতে আওয়ামিলীগের কিছু সংখ্যক নেতা পুর্ব-পাকিস্তান ছাত্রলীগের কর্মীদের সাথে রাগারাগি করেন), এর পরে '৭০এর ১১ই জানুয়ারী পল্টনে মদুদীর জনসভায় পুর্ব-পাকিস্তান ছাত্রলীগের কর্মী-সংগঠকরা মুহুর্মুহু 'জয়বাংলা' শ্লোগান দিতে থাকে এর সাথে যুক্ত হয় বেশ কিছু শ্রমিক জনতা 'জয়বাংলা' শ্লোগানে শ্লোগানে তেতে উঠে পল্টন ফলাফল মদুদীর জনসভা পন্ড ২ জন নিহত ৫০০জন আহত, এর পরের রোববার ১৮ই জানুয়ারী পল্টনে পডিপি'র জনসভায় নুরুল আমিন বক্তৃতা দিতে দাড়াতেই মুহুর্মুহু 'জয়বাংলা' শ্লোগান ফলাফল ফলাফল পিডিপির নেতারা মঞ্চ ছেড়ে পালিয়ে যান।

জয় বাংলা স্লোগানের বিস্তারিত জানতে নিচের তিনটি লিংক এ দেখুন।

Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৪৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×