রাজনৈতিক দল গুলোর এবারের নির্বাচনী এজেন্ডা কি হতে পারে বলে আপনি মনে করেন?
একজন সাধারন জনগন হিসেবে আমার দৃষ্টিতে যা হতে পারে এবারের নির্বাচনী এজেন্ডা।
১।
রাজনৈতিক লেজুড়বৃত্তি ছাত্র সংগঠন,শ্রমিক সংগঠন,কৃষক সংগঠন, পেশাজীবি সংগঠন, ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন দলীয় লেজুড় বৃত্তি সংগঠন নিষিদ্ধ ও এর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা। এবং অরাজনৈকিত ভাবে বিভিন্ন পেশাজীবি সংগঠন সৃষ্টিতে কোন প্রকার বাঁধা প্রধান না করা।
২।
ক্ষমতার বিকেন্দ্রী করন। অর্থাৎ জেলা, উপজেলা, ও ইউনিয়ন ভিত্তিক ”স্ব-শাসিত স্থানীয় সরকার” ব্যবস্থা চালু করা। এবং নির্বাচিত জেলা, উপজেলা, ও ইউনিয়ন ভিত্তিক পরিষদ গঠন ও পরিষদে জনগনের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব থাকবে।
৩।
বিএসএফ এর হাত থেকে বর্ডার এলাকায় বসবাসকারী জনগনের জান-মাল রক্ষায় কর্যকরী পদক্ষেপ, সুন্দরবন রক্ষায় রামপাল চুক্তি সহ সকল দেশীয়, আন্তর্জাতিক চুক্তি বাতিল। এবং মুনাফাখোর ব্যবসায়ীদের হাত থেকে গার্মেস সেক্টর রক্ষা ও পোষাক শ্রমিদের জীবনমান উন্নয়নসহ আন্তর্জাতিক বেতন কাঠামোর আওতায় বেতন প্রদান।
৪।
দেশীয় শিল্প বিকাশে সুযোগ তৈরী করা। অর্থাৎ বিদেশী পন্য আমদানীতে ট্যাক্স বৃদ্ধি করে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের বাজার সৃষ্টিতে পদক্ষেপ নেয়া।
৫।
কৃষকের স্বার্থে পন্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কৃষিকে প্রাধান্য দিতে হবে। এবং সেই লক্ষে ইউনিয়ন পর্যায়ে কৃষি শিল্প গড়ে তোলা। অন্য খাতে ভতূর্কি কমিয়ে কৃষকে বিনা মূল্যে সার ও নিরবিচ্ছন্ন বিদুৎ সরবরাহ কর।
৬।
শিক্ষা জাতির মেরুদন্ড। অতএব দেশের প্রতিটি জেলায় পূর্নাঙ্গ বিশ্ব বিদ্যালয় ও মেডিকেল প্রতিষ্ঠা সহ দেশের প্রতিটি বেসরকারী কলেজ বিশ্ব বিদ্যালয়ে গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য শতকরা ৩০% হারে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা।
দেশের কওমী মাদ্রাসা থেকে পাশ করা লক্ষ লক্ষ শিক্ষার্থীকে দেশের সরকারী/বেসরকারী চাকুরীতে সম্পৃক্ত করার লক্ষে কারিগরি শিক্ষাসহ আধুনিক শিক্ষার ব্যবস্থা করা।
৭।
দেশের অবভ্যন্তরে যে সকল বিদেশী কোম্পানী কর রেয়াতের সুবিধা নিয়ে ব্যবসা করছে তাদের কর রেয়াত বাতিল করাসহ সকল বিদেশী কোপ্মানীর ক্ষেত্রে দেশীয় কোম্পানীর চাইতে ১০% বেশি কর নির্ধারন করার বিধান করা।
৮।
নির্বাচনে জয়ী সংসদ সদস্য থেকে শুরু ইউনিয়ন পর্যায়ে জন প্রতিনিধিদের কাজে তার নির্বাচনী এলাকার মানুষ যদি মনে করে নির্বাচিত জন প্রতিনিধি আশানুরুপ উন্নয় করছে না, তবে উক্ত জন প্রতিনিধির প্রাপ্ত ভোটের ১৫% ভোট রিকলের মাধ্যমে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ সৃষ্টির লক্ষে সংবিধানে আইন করা হবে।
৯।
যে কোন রাজনৈতিক দলের পদবী ব্যক্তি সরকার পরিচালনায় অংশ গ্রহন করতে পারবে না। এবং দ্বি-কক্ষ বিশিষ্ঠ সংসদীয় শাসন ব্যবস্থা চালুসহ জাতীয় সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা ও পার্লামেন্টের উভয় কক্ষে জনপ্রতিনিধির বাইরে সকল পেশাজীবিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। জোটবদ্ধ হয়ে নির্বাচন নিষিদ্ধি করে সংবিধানে আইন প্রনোয়ন করা।
১০।
বিশ্বে সর্ব বৃহত্ত সমুদ্র সৈকতসহ দেশের দর্শনীয় স্থান গুলোকে কেন্দ্র করে পর্যটন খাত দেশের সর্বোচ্চ আয়ের খাতে রুপান্তর করা।
আর কি কি ইসু যোগ হতে পারে বলে আপনি মনে করেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



