একটা সময় ছিল বিদ্রোহী কবি নজরুল ইসলামের “আমি সৈনিক” প্রবন্ধটা পড়ে দেশ প্রেমের আকাংখা নিয়ে তরুনরা সেনা,নৌ,বিমান বাহীনিতে দেশ সেবার উদ্দেশ্য নিয় সৈনিক হত। আর এখন আমরা সৈনিক হই উজ্জল ভবিষ্যতের আকাংখা নিয়ে।
এক সময়ে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে জ্বল জ্বল করা দেশ প্রেমের প্রবন্ধ “আমি সৈনিক” ঠাই নিয়েছে আস্তাকুঁড়ে। জায়গা হয়নি অযত্বে অবহেলায় পড়ে থাকা কোন যাদু ঘরেও।
সত্যি আমরা অসম্ভব দেশ প্রেমিক, যার কোন তুলনা হয় না।
পাঠ্য বইয়ে পাতা থেকে হারিয়ে যাওয়া সেই প্রবন্ধটির কিছূ অংশ তুলে দিলাম।
এখন দেশে সেই সেবকের দরকার যে-সেবক সৈনিক হ’তে পারবে। সেবার ভার নিবে নারী কিংবা সেই পুরুষ যে-পুরুষের মধ্যে নারীর করুনা প্রবল। নারীর ভালোবাসা আর পুরুষের ভালোবাসা বিভিন্ন রকমের। নারীর ভালোবাসায় মমতা আর চোখের জলের করুনাই বেশি। পুরুষের ভালোবাসায় আঘাত আর বিদ্রোহই বেশি। দেশকে যে নারী করুনা দিয়ে সেবা করে, সে পুরুষ নয়, হয়তো মহাপুরুষ। দেশ চায়, সেই পুরুষ, যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে। যে দেশকে ভালোবেসে শূধূ চোখের জলই ফেলবে না, সে দরকার হলে আঘাতও করবে, প্রতিঘাতও বুক পেতে নেবে, বিদ্রোহ করবে। বিদ্রোহ করা আঘাত করার পশুত্ব বা পৈশাচিকতাকে যে অনুভূতি নিষ্ঠুরতা বলে দোষ দেয় বা সহ্য করতে পারে না, সেই অনুভূতিই হচ্ছে নারীর অনুভূতি, মানুষের ঐটুকুই হচ্ছে দেবত্ব। যারা পুরুষ হবে, যারা দেশ-সৈনিক হবে, তাদের বাইরে ঐ পশুত্বের বা অসুরত্বের বদনামটুকু সহ্য করে নিতে হবে। যে-ছেলের মনে সেবা করবার, বুকে জড়িয়ে ধরে ভালোবাসার ইচ্ছাটা জন্মগত প্রবল, তার সৈনিক না হওয়াই উচিত। দেশের দুঃখ-আর্ত পীড়িতদের সেবার ভার এই সব ছেলেরা খুব ভাল করেই করতে পারবে। যেমন উত্তর-বঙ্গের বন্যা-পীড়িতদের সেবা সাহায্য। বাঙলার ত্যাগী ঋষি প্রফুল্লচন্দ্র আজ মায়ের মততা নিয়ে দ’হাতে অন্নবস্ত্র বিলাচ্ছেন, এরুপ জগদ্বাত্রীর, এরুপ অন্নপূর্ণার, এরুপ এ মুর্তি তো রুদ্রের নয়, প্রলয়ের দেবতার চোখে এমন মায়ের করুনা ক্ষরে না। এই যে হাজার হাজার ছেলেরা এই আর্তদের সেবার জন্য দু’বাহু বাড়িয়ে ছুটেছে, এ-ছোটা যে মায়ের ছোটা, এ-করুনা, এ-সেবা-প্রবনতা নারীর, দেবতা। আমরা এঁদের পূজা করি, কিন্তু এতে তো দেশের বাইরের মুক্তি স্বাধীনতা আনবে না। রবিন্দ্রনাথ,অরবিন্দ,প্রফুল্ল বাঙলার দেবতা, তাদের পূজার জন্য বাঙলার চোখের জল চির-নিবেদিত থাকবে। কিন্তু সেনাপতি কই? সৈনিক কোথায়? কোথায় আঘাতের দেবতা, প্রলয়ের মহারুদ্র? সে-পুরুষ এসেছিল বিবেকানন্দ, সে-সেনাপতির পৌরুষ হুঙ্কার গর্জে উঠেছিল বিবেকানন্দের কন্ঠে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



