সর্বশেষ আপডেট। ৫/০৬/২০১৩ তারিখ দুপুর একটায় তারিফের একটি আপারেশন হবে। তারিফের রক্তের গ্রুপ “ও” নেগেটিভ। জরুরী রক্তের প্রয়োজন।
ফেসবুকে তারিফের জন্য খোলা ইভেন্ট লিংক। Click This Link
তারিফ আমার প্রিয় বন্ধুর ছোট ভাই বলেল ভুল হবে। হয়তো রক্তের সম্পর্কে সে আমার ছোট ভাই নয়। কিন্তু নিজের আপন ছোট ভায়ের চাইতে কোন অংশেও কম নয়। তাই আজ র্নিলজ্জের মত তারিফকে বাঁচাতে আপনারদের সকলের কাছে সাহায্যের জন্য হাত পাতছি। আমার দৃঢ় বিশ্বাস সহযাত্রীরা আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না।
পুরা নামঃ- কে,এম, খাদিমুল হাসান (তারিফ)
মেধাবী ছাত্র তারিফ ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে BBA & MBA পাশ করে। ভার্সিটি জীবনে সামাজিক কর্ম-কান্ডের মাধ্যমে হাসি-খুশি তারিফ জয় করে নেয় সহপাঠিসহ অপরিচিত সকলের। উচ্ছল হাসি-খুশি পর-উপকারী তারিফের ২০১২ র এপ্রিলে পেটের ভিতর ডান পাশে টিউমার ধরা পড়ে। বাংলাদেশে চিকিৎসায় সঠিক রোগ ধরা না পড়ায় ভারতে চেন্নাই Apollo Hospital এ Laparoscopy মাধ্যমে ডাক্তাররা ক্যান্সার বলে নিশ্চিত করে। যদিও কোন রিপোর্টেই ক্যান্সার ধরা পড়ে নাই। চিকিৎসকদের বক্তব্য অতি দ্রুত অপারেশন করে টিউমারটি অফশারন করা না হলে তারিফকে বাঁচানো যাবে না। অপারেশনটা যেমন রিস্কি তেমন ব্যয় বহুলও। এপর্যন্ত গ্রামে থাকা শেষ সম্ভলটুকু বিক্রি করে তারিফের পরিবার ও তারিফের ভার্সিটি বন্ধুদের সহযোগিতায় ৮/১০ লক্ষ টাকা খরচ হয় চিকিৎসার পিছনে।
আসুন একটু যেনে নেই কে তারিফ? কি তার পরিচয়?
আজ আমরা যে স্বাধীন দেশের আলো-বাতাস ভোগ করছি যেই মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে তেমনি একজন মুক্তিযুদ্ধার সন্তান তারিফ গুনছে মৃত্যুর প্রহর। বীর উত্তম রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা “লক্ষ প্রানের বিনিময়ে” বইয়ের ১৮০ নাম্বার পৃষ্ঠায় তারিফের বাবা তৎকালীন ইপিআর সৈনিক বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম খেতাব নিতে অস্বীকৃতি জ্ঞাপন করা কায় কাউস মিয়ার বীরত্বের কথা উল্লেখ আছে। বীর মুক্তিযুদ্ধা কায় কাউস মিয়া পরিচিত জনদের কাছে বলেছিলেন দেশ স্বাধীন করার জন্য আমরা ইপিআর সৈনিকরা নিজ উদ্যমেই হাতে অস্ত্র তুলে নেই, কোন খেতাব প্রাপ্তির আশা নিয়ে তা করিনি। পরবর্তীতে আজ থেকে তেইশ বছর আগে বিডিআর এর উপ-পরিচালক পদে থাকা-কালীন নিজের জীবন দিয়ে গেছেন বার উত্তম খেতাব ফিরিয়ে দেয়া বীর মুক্তিযুদ্ধা কায় কাউস মিয়া। যে রাষ্ট্র ও মানুষের জন্য একদিন অস্ত্র তুলে নিয়েছিলেন বীর মুক্তিযুদ্ধা কায় কাউস মিয়া আজ সেই রাষ্ট্র,সমাজ, মানুষ গুলোর দিকে চেয়ে আছে মৃত্যুর প্রহন গুনতে থাকা বীর মুক্তিযোদ্ধার সন্তান তারিফ। মাত্র ১০/১২ লক্ষ টাকার অভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান তারিফ চলে যাচ্ছে মৃত্যুর মূখে।
আমরা কি পারি না যে বীর যোদ্ধা একদিন অস্ত্র তুলে নিয়েছিলেন দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে তার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসতে?
টাকার অভাবে এতদিন হোমিও চিকিৎসা চলেছিল, সেখানেও এক লক্ষ টাকার উপরে শেষ হয়ে গেছে। গতকাল সকালে তারিফের অবস্থা অবনতি হওয়ায় দ্রুত বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মামা-খালু না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। তারপর বাধ্য হয়ে ল্যাবএড হাসপাতালে ভর্তি করা হয়।
তারিফের জন্য সাহায্য পাঠাবার ঠিকানাঃ তারিফের মায়ের হিসাব নাম্বার।
মিসেস খাদিজা বেগম
সোনালী ব্যাংক, নিউমার্কেট শাখা, ঢাকা।
হিসাব নং, 34058547
তারিফের সর্ব শেষ অবস্থা জানতে কল করুন তারিফের বড় ভাই আরিফের নাম্বারে।
01726210434
তারিফকে বাঁচাতে এগিয়ে আসার আহবান করে বাংলামেইল২৪ডটকম এর নিউজ। Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



