অনেকে এরকমটিই মনে করেন। তাদেরকে অবশ্য দোষও দেয়া যায়না। কিছু কারনতো রয়েছেই। কিন্তু এর বিপরীত দিকটি কেউ খেয়াল করে না।
একজন প্রবাসীর জীবন কিরুপ তা সে নিজে উপলব্ধি করে যখন বাড়ীতে বা দেশে কোন উতসব হয়।... যেমন ঈদ, বিয়ে, সন্তান জন্ম নেয়া ইত্যাদি। আর যখন বাড়ী থেকে কোন দুঃখের খবর আসে, তখন এর ভার হয় অতুলনীয়। যেমন নিকটাত্মীয়ের মৃত্যু বা সন্তান, পিতা-মাতা বা ভাই-বোন কারো মৃত্যু সংবাদ। বাড়ীতে থাকলে হয়ত মায়ের মৃত্যুর দুঃখ ৩ দিনে ভুলে যেত, কিন্তু সেই একই ব্যাক্তি যখন প্রবাসে থেকে একই সংবাদ পায়, তাহলে তার দুঃখটা থেকে যায় অনেক দিন। দীর্ঘদিন পরও কাছের কারো সাথে দেখা হলে প্রথমে এই কথাটা বলবে, ভাই আমার মা মারা গেলেন, শেষ দেখাটা দেখতে পারলাম নাহ। মাটি দিতে পারলাম নাহ। আর দুচোখ বেয়ে অঝর ধারায় অস্রু নামবে।
আবার আমাদের অসহায়ত্ব তখন বোঝা যায়, যখন আমরা অসুস্থ হই। ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসে, ব্যাথায় মাথাটাকে মনে হয় আট মণ ওজন। কিন্তু একটি উষ্ণ হাতের মায়া-মমতা ভরা স্পর্শ পাওয়া যায়না সেই চুর্ণ হওয়া শরীরে, সেই আট মণ ওজনের মাথায়। তবুও কাজ চালিয়ে যেতে হয়, প্রজেক্ট ডেডলাইন মেইন্টেইন করতে হয়। তারপর আসে ঘরে ফেরার পালা, সে ঘরে নেই সন্তানের আধোআধো বোলের বাবা ডাক, কেউ জানতে চাইবেনা ‘আজ কাজের চাপ কি খুব বেশি ছিল?’
সে ঘরে কেউ নেই, কিছু নেই, কিচ্ছু নেই; আছে শুধু অন্ধকার আর ঘুমাবার এক চিলতে খাট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




