somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আত্মীয়তার বন্ধন অটুট রাখার গুরুত্ব"

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের আবর্তনে মানুষ ছোট থেকে বড় হয়। বড়রা বুড়ো হয়। কিন্তু কিছু কিছু কথা জীবনের এমন থেকে যায়, যা কখনো বড়ও হয়না, বুড়োও হয়না। থেকে যায় স্টুডিও থেকে তোলা ঝকঝকে ছবির মত। আবার মানুষই ভুলে যায় তার নিকট অতীত!

আপনি যখন বিছানা ভিজিয়ে ঘুমিয়ে থাকতেন, আপনার মা ঘুমের মধ্যেই হাত দিয়ে অনুভব করেছেন, নাড়ী ছেরা বুকের ধন আমার ভিজা কাঁথায় শুয়ে আছে! দুঃস্বপ্ন দেখে যখন এ্যা করে কেঁদে উঠতেন, তখন আপনার মা বুকে জড়িয়ে বলতেন, এইত বাবা, আমি আছিনা। সারা দুনিয়ার জন্য আমি একাই যথেষ্ট। আজ মা শুধু ঘ্যান ঘ্যান করে, বউ এর সাথে মিলে চলতে পারে না!

২০ বছর আগে যে বাবা ঘোড়া সেজে টাকটুক টাকটুক শব্দ করে আর হামাগুড়ি দিয়ে হেঁটে ছেলেকে ঘোড়সওয়ারীর আনন্দ দিয়েছিলেন, সেই বাবা আজ একা একা হাঁটতে পারেন না, অথচ তার পুরুষ হয়ে উঠা ছেলের হাতটি পান না একটু ধরে হাঁটবেন বলে।
যে বাবা রাতকে দিন করেছেন ছোট্র মেয়ের ফোকলা দাঁতের মিষ্টি হাসি দেখার জন্য, সে মেয়ে বলে বাবা তুমি আধুনিকতা বোঝ না!

যে ভাই আপনাকে কাঁধে নিয়ে বেড়িয়েছেন সারা পাড়া, টিফিনের ২ টাকা থেকে ১ টাকা বাঁচিয়ে ঈগলের ছবি দেয়া গেন্জি কিনে এনে পরিয়ে ভাবেন, আমার ভাই 'রাজকুমারের চেয়েও সুন্দর'। সেই ভাই আপনার কাছে কিছু টাকা চাইলে বলেন, 'ভাই খালি টাকা টাকা করে!'।

যে বোন আপনাকে না খাইয়ে দিলে আপনি অভুক্ত থাকতেন, সে বোন আজ আপনার কাছে এক মুর্তিমান আপদ! কেন? ঘর উঠে গেছে, দরজা লাগানোর জন্য কিছু টাকা চেয়েছেন গতরাতে। কত সহ্য করা যায়?

শুনুন ভাই আমার, বোন আমার; রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদের কী বলেছেন, 'যে চায় তার রুজি বৃদ্ধি করা হোক, আর সে (দুনিয়াতে) স্বরণীয় হয়ে থাকুক; সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে।' সহীহ মুসলিমঃ ২৫৭৭

আরো বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর মায়ের অবাদ্ধতাকে হারাম করে দিয়েছেন'। সহীহ বুখারীঃ ৫৯৭৫

আরো বলেছেন, 'পিতার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি'। জামে তিরমিযিঃ ১৮৯৯

আসুন ভাই ও বন্ধুগণ, আমরা আমাদের অতীতকে ভুলে না যাই, দ্বীন ইসলামের শিক্ষাকে আমাদের জীবনে প্রতিফলিত করি, আর আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×