somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অসাদুল ইসলাম
একটা সিনেমা বা কার্টুন অথবা ফেসবুকে একটা ছবির জন্য মানুষ মারা বা মন্দির পুড়িয়ে ফেলা যদি ইসলাম হয় সে ইসলাম আমার দরকার নাই কিন্তু আমি জানি এইটা শুধু একদল ভণ্ড বা ব্যবসায়ীর ধর্ম এটা আল্লাহ বা রাসুলের ইসলাম ধর্ম না।

নতুন কুঁড়ি - খুদে গানরাজ আর আমাদের নির্মম শিশু ব্যবসা।

২৪ শে জুন, ২০১২ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অনেকদিন পর টিভি দেখতে গিয়ে দুটি অবুঝ শিশুর কান্না দেখে অনেকটা খারাপ লাগা থেকে এই লেখা-

খুব ছোট বেলায় নতুন কুঁড়ি অনুষ্ঠানটা খুব মনোযোগ দিয়ে দেখা হত। যা ছিল ব্যবসার উদ্দেশ্যবর্জিত শিশুদের প্রতিভা বিকাশের জন্য একটি আন্তরিক প্রয়াস। কিন্তু আমাদের বিকৃত মানসিকতার রাজনীতির বলী হয় এই অনুষ্ঠানটি। এই জাতীয় আরও অনেক ভাল উদ্যোগ শুধুমাত্র এই রাজনৈতিক নোংরামির জন্য অতল গহ্বরে হারিয়ে গেছে।
যদিও আমার লেখার মূল বিষয়বস্তু এইটা না।
আমেরিকান আইডল, ইন্ডিয়ান আইডল- নকলরে ধারাবাহিকতায় বাংলা রূপ "ক্লোজ আপ ওয়ান"। বিচারকদের প্রতিদিন একই জাতীয়- মন্তব্য( তোমার গানটা প্রথমে ভালই ছিল, কিন্তু মাঝখানে ঝুলে গেছে) আর হুজগে বাঙ্গালির এসএমএস বৃষ্টির কল্যাণে তারা ভালই ব্যবসা করেছিল। আর এরপরই চালু হয় সবচেয়ে ক্ষতিকর আমাদের শিশুদের নিয়ে ব্যবসা- খুদে গানরাজ জাতীয় অনুষ্ঠানগুলো।
আমাদের অতিলোভী আর অতি উৎসাহী অভিভাবক শ্রেণী আর এসএমএস দাতাদের কল্যাণে এই বার ও ব্যবসা সফল। এর পর এমন কোন ক্ষেত্র বাদ রাখে নাই(চোরের মার কড়া সুর- এই বিষয় টা মনে হয় বাদ পড়েছিল) যে ব্যবসা করে নাই।
শুধুমাত্র বিনোদনের জন্য এই অনুষ্ঠান করা ঠিক আছে।
কিন্তু কোমলমতি শিশুদের নিয়ে এই সব করাটা কতটা যুক্তিসংগত আর মানবিক হয় এইটাই বিবেচনার বিষয়।
এই শিশুগুলো যারা হার-জিত, হিংসা-বিদ্বেষ কিছুই বোঝে বা বোঝার বয়স হয়নি তাদের মধ্যে এই বিষয়গুলো অনেকটা জোর করেই ঢুকিয়ে দেয়া হচ্ছে ।
আর সবচে নির্মমতার কাজটা আমাদের উপস্থাপকগন করে থাকেন ফলাফল ঘোষণার সময় । শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করতে গিয়ে তারা শিশুদের সাথে যে নির্মম ব্যবহার করেন যে কিনা ভাষায় প্রকাশ করা যায় না, ফলাফল হাতে নিয়েও ঘোষণার জন্য সময়ক্ষেপণ করে শিশুদের মস্তিষ্কে যে চাপ তৈরি করেন তা সুস্থভাবে চিন্তা করলে তা শিউরে উঠার মত ।
তারপরই আসে কান্না পর্ব। এই পর্বে এসএমএস বাড়ানোর জন্য দীর্ঘ সময় ধরে এই কোমলমতি শিশুদের কান্না প্রচার করা হয়। এমনকি উপস্থাপক ছাগলদ্বয় তাদের সান্ত্বনাটুকুও দেয় না। আর বিউগলে তখন করুণ সুর বেজে উঠে। ভাবখানা এমন যে কাঁদরে মনা কাঁদ।
আর ক্যামেরাম্যান তখন যতরকম ভাবে পোজ নিতে পারে নিতে থাকে ।

আমেরিকান আইডলরে ফলো করতে গিয়ে আমার যা করছি, ঠিক সেই জাতীয় উদ্যোগ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।
আর সেটা হল নতুন কুঁড়ি এবং পুরোপুরি মানবিক উপায়ে। এর মাধ্যমে শিশুদের মাঝে প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এবং এই উদ্যোগটি সম্পূর্ণ সফল হয়েছিল।

নতুন কুঁড়িতেও শিশুরা প্রথম হয়েছে। যারা হেরেছে তারাও অনেকে কান্না করেছে কিন্তু সেই কান্নাকে ঘিরে এই জাতীয় নোংরামি করা হয়নি। আর সেখানে এসএমএস ব্যবসার মত কোন ব্যাপার ছিল না ।

এখন যারা এই জাতীয় উদ্যোগ নিচ্ছে এর পুরোটাই মানবিকতা বিবর্জিত একটি একান্তই ব্যবসা বহুল প্রয়াস।
তাই অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ ভেড়ার পালের মত আগের গুলোর পিছনে পিছনে না ছুটে এই অনুষ্ঠান গুলোতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।

১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×