গত কয়েকদিনের বাংলাদেশে চায়েরকাপে ঝড় তোলা নাম হচ্ছে দুটি ম- মাহফুজ+মামুন। একজন প্রভু আরেকজন তার পোষা। প্রভুর জন্য তার পোষা এ টুকু কাজ করতেই পারে।
কিন্তু আজ ইউটিউব এ একটি ভিডিও দেখে এই রকম নোংরামির কোন কারন খুঁজে পেলাম না। মানুষ কত ছোট হতে পারে, কত কম দামে তার শিল্পীসত্তাকে বিক্রি করে দিতে পারে, কি পরিমাণ নিচ হলে একজন জনপ্রিয় খুনির সাফাই গাইতে পারে।
জাহিদ হাসান, মামুনুর রশিদ, আফসানা মিমি, তওকির আহমেদ, বাবুল আহমেদ, জয়, আনজাম মাসুদ, খন্দকার ইস্মাইল, চান্দা মাহজাবিন, গোলাম ফারিয়া ছন্দা মির সাব্বির সহ সবাইকে বলছি- ধিক্কার তোমাদের প্রতি।
তারা মাহফুজুর কে মহানুভব, সুন্দর ও সুশীল মনের মানুষ প্রমান করতে চেষ্টা করলেন।
অথচ এই কথাগুলো যদি সত্য বলে বিশ্বাস করা লাগে তাহলে সুরঞ্জিত আর আবুল কি দোষ করছে।
হায়দার হুসেনের গানটা আজ বারবার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে,
"আমি হাতে ধরি পায়ে পড়ি মিনতি করি
দাও না বলে দাও না বলে
কেন এত লুকোচুরি,
কোথা গেলে বুদ্ধিজীবীর লাইসেন্স পাওয়া যায়,
সুশীল সমাজের বল মেম্বার হওয়া যায়।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


