পরীক্ষা স্থ গিত!!
২০ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা স্কুলে পড়ি তাদেরও কেন পরীক্ষা স্থগিত ঘোষনা করা হবে? আমরাতো এখনো শিশু। আমাদের বয়স এখনো 18 হয়নি। আমারা যদি বুঝতে পারি আমাদের সঠিক সময়ে ক্লাশ এবং পরীক্ষা দেয়া উচিৎ, তাহলে রাজণীতকরা কেন সেটা বুঝতে পারে না? এই সব রাজণীতকদের ছেলে মেয়ে অথবা তাদের নাতি-নাতনীরা কি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে না? এই সব রাজণীতকদের ছেলে-মেয়ে অথবা তাদের নাতি-নাতরীরা কি তাদের আব্বা-আম্মা অথবা দাদা-দাদী এবং নানা-নানী কে একটু বলতে পারে না যে আমরা সঠিক সময়ে ক্লাশ এবং পরীক্ষা দিতে চাই। আমাদের স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় তোমরা আর বন্ধ কর না। আমাদের স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়কে তোমাদের রাজণীতি থেকে দূরে রাখ।
আমরা সবাই মিলে কি পারি না আমাদের শিক্ষাঙ্গণ থেকে ধর্মঘট চিরদিনের জন্য অথবা অন্তত আগামী 10 বছরের জন্য বন্ধ করতে? বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছে এই আবেদনের কোনই মূল্য নাই। যদি এই দাবি আদায় করতেই হয় তা হলে এখনই উপযুক্ত সময় অথর্াৎ তত্বাবধায়ক সরকারের সময়। গত কিছুদিন আগে একজন মননীয় উপদ্দেষ্টা (সুলতানা কামাল) বলেছেন উনি চেষ্টা করছেন বিচার বর্হিভূত হত্যা বন্ধ করতে (সূত্র: বিডি নিউজ; 16/11/06)। তাই বন্ধুরা আমরও আশাবাদী আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরাও পারব এই ধর্মঘট রোগ থেকে চিরদিনের জন্য অথবা অন্তত আগামী 10 বছরের জন্য মুক্তি পেতে। যেই রোগে ভূগতে হয়েছে এবং হচ্ছে আমাদের সবাই কে। তাই আমরা ক-জন বন্ধু মিলে একটা উদ্দ্যোগ নিয়েছি আমাদের এই আবেদন বর্তমান সরকারের কাছে পৌছে দেবার। কিন্তু আমাদের আরো অনেক অনেক বন্ধুর প্রয়োজন। তাই সকল বন্ধুদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে, আপনারা, আপনার এবং আপনার বন্ধুও পরিবারের সদস্যদের নাম ই-মেইল করে জানান। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিনীত, আমরা যারা আমাদের প্রিয় স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে আর ধর্মঘট চাই না
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন