সাময়িক পোস্ট- "এবং বিদ্যাসাগর" এর দ্বিতীয় মঞ্চায়ন
নাটকটিতে অভিনয় করেছেন- মামুনুর রশীদ, মান্নান হীরা, আমিনুল হক, মোমেনা চৌধুরী, আরিফ হোসেন আপেল, দীপক সুমন, আমানুল হক হেলাল, ছবি, রুবলী চৌধুরী, আবু হাশিম মাসুদুজ্জামান, শামীমা শওকত লাভলী, মনি পাহাড়ী, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, অয়ন ঘোষ, মিঠু, সাঈদ সুমন, রুহুল আমিন, দীপা, পার্থ, পূজা, উর্মি, পার্থ, মিশু মিলন, মনির প্রমুখ।
নাটকটির আলো পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, আবহ সঙ্গীত সুজেয় শ্যাম, মঞ্চ পরিকল্পনা ফয়েজ জহির, পোশাক পরিকল্পনা বিবি রাসেল, কোরিওগ্রাফী মনি পাহাড়ী ও মঞ্চ ব্যবস্থাপনায় আমিনুল হক।
উনবিংশ শতাব্দীর নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তি, বাংলা ভাষা আধুনিকায়নের পথিকৃৎ, বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষর প্রবর্তক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর- নিজ প্রচেষ্টায় তৎকালীন গোড়া সমাজবাদীদের বিরুদ্ধে লড়াই করে সমাজে আলো জ্বেলেছেন। তৎকালীন সময়ে অনেক মহৎ ব্যক্তির জন্ম হয়েছে- তারমধ্যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অন্যতম। এ নাটকে এই দুই মহান ব্যক্তির সাথে যুক্ত হয়েছে তৎকালীন সময়ের কিছু কাল্পনিক চরিত্র। এবং বিদ্যাসাগর নাটকটি কেবলই বিদ্যাসাগরের জীবন আখ্যান নয় বরং স্থান পেয়েছে সেই সময়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিত্র। এবং বিদ্যাসাগর ইতিহাসের সামান্য আলোরচ্ছটায কল্পনা মিশ্রিত একটি আখ্যান।
নাট্যপ্রেমীরা এই নাটকের অগ্রীম টিকেট সংগ্রহ করতে পারবেন- সাগর পাবলিশার্স, নাটক সরণী (বেইলী রোড) এবং শো'র আগে হল কাউন্টার থেকে।
(নাট্যপ্রেমী দর্শকদের অবহিত করার জন্য এটি একটি সাময়িক পোস্ট)
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।