ধলাচানঃ এ ব্রোকেন হার্ট স্টোরি 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শোন ধলাচান কাল থেকে আর
‘আই লাভ ইউ’ বলবনা।
হাতের ফাঁকে হাত গলিয়ে
লেকের পাড়ে চলব না।
এগার মাস প্রেম করেছি
চিনিস শুধু হাতির ঝিল,
পাত্তি ছাড়া পিরিত করিস
তোকে নিয়ে তো মুশকিল।
দশ টাকাতে বাদাম কিনে
প্রেম কি এত জমে রে,
আমাকে তুই কি ভেবেছিস
পেয়ে যাবি কমে রে।
পাশের বাড়ীর লাল্লু মিয়া
ফের দিয়েছে এস এম এস,
আমায় যদি না পায় তবে
এখন – তখন জটিল কেস।
বাবার আছে দুইটা দালান,
গাড়ী আছে গোটা চার।
ঠিক করেছি বাকী জীবন
তার সাথেই করব পার।
এইনা সেদিন বলেছিলি
ভালোবাসিস শর্ত হীন।
আমায় ছাড়া জীবনটা তোর
সাদা-কালো, অর্থহীন।
হঠাৎ কেন গোলাপি তুই
এমন কথা বলিস বল,
তুই যদি যাস, হাতির ঝিলেই
বিলিয়ে দেব চোখের জল।।
(৩১/০৩/২০১৪ইং)
মূল পোস্টটি এখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন