
পাখ-পাখালির স্বাধীনতা, শুন্যে পাখা মেলে,
মাছের আছে স্বাধীনতা, ডুব সাঁতারে খেলে।
নদীর স্বাধীনতা গতি, ছোটে সাগর পানে,
মেঘের আছে স্বাধীনতা, ওড়ে দূরের টানে।
প্রজাপতির স্বাধীনতা, ফুলে ফুলে পাখা,
রংধনুকের স্বাধীনতা, আকাশ জুড়ে আঁকা।
শিশির কণার স্বাধীনতা, ভোরের কুয়াশায়,
বজ্র মেঘের স্বাধীনতা, হুঙ্কারে ঝলকায়।
আমার তেমন স্বাধীনতা প্রাণে বাজায় বাঁশি,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।।
২৫/০৩/২০১৫ খ্রিঃ
[ছবি ইন্টারনেট থেকে]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



