
কৃষ্ণচূড়ার শাখায় শাখায় আগুন রঙা ফুল,
বেগুনী রঙ শাড়ির ভাঁজে রূপসী জারুল।
রাধাচূড়া বলল ডেকে, কম কিছু নই মোটে,
আমার ছোঁয়ায় দিগন্ত আজ হলদে হয়ে ওঠে।
বরুণ ফুলের পাপড়ি যেন প্রজাপতির ডানা,
লাল বিনুনি হিজল ফুলের দুলাতে নেই মানা।
সোনালু আজ স্বর্ণময়ী ঝুলছে বনের কোণে,
সোনায় মোড়া ঝাড়বাতি এক ভাবছি মনে মনে।
রঙের নেশায় মাতাল হল ঘরছাড়া মৌমাছি,
খুব বেশি নয়, একটু চাওয়া- বসব কাছাকাছি।।
২৫/০৪/২০১৫ খ্রিঃ
[ছবি ইন্টারনেট থেকে]
** মূল পোস্টটি এখানে **

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



