somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার আদ্যপান্ত

০৬ ই মে, ২০১২ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট ভাই, বড় ভাই আর ফ্রেন্ড দের অবস্থা, তাদের ঘটনা ইত্যাদি এর পরি প্রেক্ষিতে লেখা... হয়তো সবার সাথে মিলবে না, তবে কাউকে আঘাত করবার জন্য এটা লেখা নয় ...
সিরিয়াস ভাবে নেয়ার কিছু নেই

লেভেল এক



একটা ছেলে যখন ক্লাস ৯ এ ওঠে অন্যরকম একটা ভাব আসে তার মধ্যে যেন সে অনেক বড় হয়ে গেছে, হটাৎ করেই সে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে, চারপাশ টা অন্যরকম আগে যেমন ছিল না, ফ্রেন্ড বেড়ে যেতে থাকে... এদিক সেদিক ঘোরা-ঘুরি ও বেড়ে যায়... চারপাশ দেখে তার মাথায় ও চলে আসে তার কাউকে দরকার... সোজা ভাবে বললে তার একটা গার্লফ্রেন্ড দরকার... তো সে তার চারপাশ দেখতে শুরু করে, কাউকে ভালো লাগলেই হয়েছে !

কারো রিলেশন হয় কারো হয় না, ক্লাস ১০ এ উঠলে আর কে পায় ! স্কুলের সবচেয়ে বড় ক্লাস, বড় ভাইয়ের ভূমিকা দেখায়... এবার যেন গার্ল ফ্রেন্ড না হলেই না !! ফ্রেন্ড এর হেল্পে হয়েও যায় ! কিন্তু টেস্ট এক্সাম আসতেই কানে পানি ঢুকে, আর সময় নেই, এবার পড়তে হবে, রেজাল্ট খারাপ হলে কি হবে!, বাবা-মা কি বলবে! ... তো পড়া লেখা না করে আর পথ নেই... কথা কমে যায়... গার্লফ্রেন্ডের বিষয় ঝাপসা হতে শুরু করে, গার্লফ্রেন্ড এর ব্যপারটা ভালো লাগে না...

দেখা যায় এস.এস.সি এর পর ই রিলেশন এর দা-এন্ড হয়ে যায়...

সারমরমঃ অধিকাংশের ক্ষেত্রে এই ২ বছরে যা ঘটেছে তা ভালবাসা না মোহ!
সবার যেমন মোবাইল আছে, আমারও চাই, ঘটনা প্রায় এরকম !

LEVEL2

ইন্টারে উঠবার পর !!
অনেক বড় হয়ে গেছি, এখন কলেজে পড়ি, আমি স্বাধীন!
মাস ২আগেও সে ছিল তার মায়ের আঁচলের নিচে, তো যেহেতু বড় হয়ে গেছে, কলেজ অনেকের ই দেখা যায় বাসা থেকে বেশ দূরে... ক্লাসে এ যা হয় তা হল আড্ডা বাজি, ক্লাস ফাকি দিয়ে ঘুরতে যাওয়া... অনেকেই চায় কম্বাইন্ড কলেজে ভর্তি হবে, এর কারণ সে তার মত করে কাউকে পেতে চায়... অনেক ক্ষেত্রেই দেখা কোচিং গুলো সন্ধ্যার দিকে বা রাতে পরে, বলতে গেলে সারাদিন ই বাইরে কাটে...
বাবা-মার সাথে দূরত্ব বাড়ে... কোচিং কম্বাইন্ড হলে তো ফ্রেন্ড হওয়া আরও সহজ ব্যাপার... এক সময় ফ্রেন্ডশিপ অন্য দিকে চলে যায়... ভালবাসায় রূপান্তর হতে চায়... বিপত্তি বাধে এখানেই... অপর জনের বিশেষ কেউ আছে কিনা জানার দরকার মনে না করায় প্রপোজ করার পর ফল সরূপ রিজেক্ট হওয়া লাগে...

জানতে না চাওয়ার কারণ হল যেহেতু একই সাথে পরে, মাঝে মাঝে বললেই কোথাও ফাস্টফুডে বসা হয়, দেখা হয়, সেখানে আড্ডা হয়... অপরজন ভেবে বসে সে তাকে ভালবাসে বলেই সে যেখানে বলছে সেখানেই অপরজন দেখা করছে ! কিন্তু ঘটনা হল অন্য কিছু !

যাই হোক ছেঁকা মাইসিন খাওয়ার পর এক এক জনের বেশ করুন পরিনতি হয়, যেটা অনেকেই কাটিয়ে উঠতে পারে না বা পাড়লেও সময় লাগে, ফল এইচ.এস.সি এর রেজাল্ট খারাপ...

সারমর্মঃ ইন্টারের প্রেম বেশীর ভাগ ক্ষেত্রেই বেশ সিরিয়াস থাকে, রিকভারি করতে সময় অনেক লাগে বলে রেজাল্ট খারাপ হয়...

LEVEL3
ভার্সিটি লাইফঃ

আহ ! এবার আমি অনেক বড় ! কে পায় আমাকে !
ব্যাঙ ডোবা থেকে পুকুরে পড়লে যে অবস্থা হয় অনেকের মেয়েদের দেখে সে অবস্থায় ই হয় !! অনেক জন পছন্দ হয়, সে পর্যন্ত যারে সিলেক্ট করে দেখা যায় তার আরেকজন আছে, না হোলে বিয়ে ঠিক হয়ে আছে বা খুব তাড়াতাড়ি হবে ! সোজা ভাষায় রাস্তা বন্ধ... এই স্টেপে রিলেশনে গেলে যদি ক্লাসমেট হয় তাহলে ভালো ও আছে খারাপ ও আছে... হয় আসমান না হয় পাতাল !

৪বছর একই সাথে থাকতে হবে, যেহেতু একই সাথে পড়া তাই রোজ দেখা হবে, কিন্তু যাকে ভালবেসে ফেলা হয়েছে সে আরেকজনের হয়ে থাকলে এটা ৪বছর ধরে দেখা+সহ্য করা ভয়ানক ব্যাপার !!

আর এই স্টেপ বেশ ভয়ংকর কেননা দেখা যায় বেশীর ভাগ ক্ষেত্রেই মেয়েদের অনার্স সেঙ্কেন্ড ইয়ারে উঠতেই বিয়ে হয়ে যায়... সেম এজ হলে মহা ফাঁপর ! রাস্তা নাই !

অথবা গার্ল ফ্রেন্ড ২/৩ বছরের ছোট হলেও একই ঘটনা প্রায়ই ঘটে !!

সারমর্মঃ ক্লাসমেট কে গার্লফ্রেন্ড না বানিয়ে বোন বানান, তাতে আপনার মঙ্গল :p
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×