somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্থ থাকতে চান? তাহলে হাসুন ...

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগে যুগে হাসি নিয়ে কতই না কথা বলা হয়েছে। আর বহু যুগ ধরে প্রচলিত একটি ধারণা হচ্ছে, হাসি সবচেয়ে সেরা ওষুধ। এ কথার খানিকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলেছে সাম্প্রতিক গবেষণায়। হাসিখুশি থাকতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করা হচ্ছে ‘হাসি সংঘ’। আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান অনেক রোগব্যাধি নিরাময়ের সুযোগ সৃষ্টি করেছে। এখন খুব কম রোগব্যাধি আছে, যেগুলো নিরাময় সম্ভব নয়, কিন্তু অর্থও একটি বিষয় বটে। অনেকের পক্ষে বর্তমান সময়ের ব্যয়বহুল চিকিত্সার খরচ বহন করা সম্ভব হয় না। বহু যুগ ধরে প্রচলিত একটি ধারণা হচ্ছে, হাসি হচ্ছে মহাওষুধ। বিষয়টি এখন বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। শারীরিক এবং মানসিক যন্ত্রণা প্রশমনে সহায়তা করে হাসি।গত সেপ্টেম্বরে এই বিষয়ক একটি গবেষণা পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক নৃতত্ত্ব বিষয়ক ইনস্টিটিউটের অধ্যাপক রবিন দানবার। অট্টহাসির সুফল সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজাই ছিল গবেষণার উদ্দেশ্য। গবেষকরা ব্যথা উপশমে হাসির ভূমিকা নির্ধারণে দুটি দল তৈরি করেন।

একটি দলকে কৃত্রিম ব্যথা দেয়ার ব্যবস্থা করা হয় এবং একই সঙ্গে হাসির ভিডিও দেখানো হয়। অন্য একটি দলকে একইভাবে ব্যথা প্রদান এবং কিছু বিরক্তিকর ভিডিও দেখার সুযোগ দেয়া হয়।এই গবেষণার ফল বেশ চমকপ্রদ। যে দলটি হাসির ভিডিও দেখছিল, তারা শুধু হাসাহাসি করেই কমপক্ষে ১০ শতাংশ ব্যথা প্রতিরোধে সক্ষম হয়। হাসির ধরনের ওপরও অবশ্য ব্যথা উপশমের বিষয়টি নির্ভর করছে। প্রফেসর দানবার এই বিষয়ে জানান, অট্টহাসি ব্যথা উপশমে সহায়তা করে। অন্য দিকে ভদ্র চাপাহাসি নমনীয়তার প্রতীক হলেও ব্যথা উপশমে তেমন একটা সহায়ক নয়।দানবার মনে করেন, হাসি হচ্ছে এমন এক উপায়, যা দিয়ে মানুষ বড় সামাজিক গ-ি প্রতিষ্ঠা করতে পারে এবং সম্পর্কের ভিত্তি মজবুত করতে পারে। এই কারণটি মাথায় রেখেই বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হচ্ছে ‘হাসি সংঘ’। গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে ভারতে এ ধরনের একটি সংঘ প্রতিষ্ঠা করা হয়। এটিতে একই সঙ্গে অট্টহাসি এবং যোগের ব্যবস্থা রয়েছে। এই সংঘের সদস্যরা খুব সকালে একত্রে সমবেত হন এবং অট্টহাসিতে মেতে ওঠেন।অবশ্য সবাই যে এই অট্টহাসিতে সন্তুষ্ট থাকছেন, তাও নয়। মুম্বাইয়ের আদালতে সম্প্রতি একটি হাসি সংঘের বিরুদ্ধে অভিযোগ করে এক আইনজীবী পরিবার। পরিবারটির দাবি হচ্ছে, হাসি সংঘের অট্টহাসি সকাল বেলার শান্ত পরিবেশকে অস্থির করে তোলে। তাই শব্দদূষণের প্রতিবাদে আদালতে হাজির হয় আইনজীবী পরিবার। বলাবাহুল্য, আদালত তাদের অভিযোগ বিবেচনা করেছে এবং হাসি সংঘের কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছে।



সূত্র : ডিডব্লিউ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×