somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

MD FAISAL HOSSEN
মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

West Bengal এর নাম কেন Bengal হল???

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের একটি রাজ্য Bengal। কিছু দিন আগে West Bengal এর নাম পরিবর্তন করে Bengal । ফেসবুকসহ বিভিন্ন ব্লকে বলা হচ্ছে এ নাম পরিবর্তনের পিছনে বড় কারন রয়েছে। অবশ্যই বড় কারন রয়েছে। তবে সেটা বাংলাদেশের জন্য সমস্যার নয় বলে আমি মনে করি।
.
ইংরেজীতে ওয়েষ্টবেঙ্গল-এর প্রথম অক্ষর ডব্লিউ থাকায়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোনও গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনাচক্রে রাজ্যের প্রতিনিধির ডাক আসে একেবারে শেষে। ফলে জাতীয় স্তরের সেই আলোচনায় রাজ্যটির প্রতিনিধিরা কার্যত বিশেষ কিছুই বলার সুযোগ পান না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই সভাঘর সে সময় প্রায় ফাঁকা হয়ে যায়, নয়তো অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। অন্যদিকে বাংলার প্রতিনিধিদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। ধৈর্য্য হারিয়ে যায় রাজ্যের প্রতিনিধিদেরও।

‘ওয়েস্টবেঙ্গল’ নামের জেরে সমস্যায় পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকেও। গত ১৬ জুলাই ভারতের রাষ্ট্রপতি ভবনে আন্তরাজ্য পরিষদের বৈঠকে টানা ছয় ঘণ্টা বসে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে। রাজ্যের নামের আদ্যক্ষর দিয়ে নাম ডাকার ফলে একদম শেষে বলার সুযোগ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাও মাত্র বারো মিনিট। এ কারণেই বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের অনেক সমস্যা তুলে ধরার জন্য পাকাপোক্তভাবে গেছিলেন কিন্তু সময়ের কারনে কিছুই বলতে দেওয়া হয়নি।
.
এর আগে ২০১১-র মে মাসে ক্ষমতায় আসার পর আগস্টে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানেই ওয়েষ্ট বেঙ্গল নাম বদলে পশ্চিমবঙ্গ করার কথা হয়। কেন্দ্রের কাছে তা অনুমোদনের জন্য পাঠানো হয়।২০১৪ সালে কেন্দ্র-রাজ্য বিষয়ের তৎকালীন যুগ্মসচিব সুরেশ কুমার জানান, সংবিধান সংশোধন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদে ওয়েস্ট বেঙ্গল (অল্টারেশন অফ নেম) অ্যাক্ট ২০১৪ নামে একটি বিল আনা হবে। কিন্তু দুই বছর পেরিয়ে যাওয়ার পরেও সংসদে সেই বিল আর আসেনি।
.
আর নাম পরিবর্তন করা পশ্চিমবঙ্গ সরকারের জন্য নতুন নয়। এর আগে রাজ্যের রাজধানী ‘‘ক্যালকাটা’’ এর নাম পরিবর্তন করে ‘‘কলকাতা’’ করা হয়েছিল।


.
এ ব্লকের একটি পোস্টে বলা হয়েছে মেড ইন বাংলাদেশের জায়গায় মেড ইন বাংলা দেখলে সাধারন ভোক্তা কি করবে। অথচ ভারত সরকারের বানিজ্য নীতি অনুযায়ী কোনো সামগ্রী তৈরি করার ক্ষেত্রে রাজ্যের নাম ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হবে মেড ইন ইন্ডিয়া। তাই কোনো কোম্পানি মেড ইন বাংলা কখনো লিখবে না করলে বাংলা সরকারই ঐ কোম্পানির বৈধতা বাতিল করবে।
.
বাংলা আর বাংলাদেশ এ দুই শব্দের মাঝে দেশ নামে একটা পার্থক্য আছে। তাই আশা করা যায় কোনো দেশের মানুষ বাংলা আর বাংলাদেশকে বিশ্বের মানুষ চিনতে ভুল করবে না।
.
শত বছরের ঐতিহ্য ক্যলকাটার নাম পরিবর্তন করে যদি কলকাতা করা যায় তাহলে শত বছরের ঐতিহ্য পশ্চিমবঙ্গের নাম বাংলা করাতে অবাক হবার বলে আমি মনে করি না।
.
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×