somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাইলটের .দৃষ্টিতে ফ্লাইট বিলম্ব (রিলোডেড)

২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাগতম সুধীবৃন্দ। সুন্দর পড়ন্ত বিকেলে চেক পয়েন্টে এত কষ্ট আর ঝক্কি-ঝামেলা পরও জানাতে কষ্ট হচ্ছে যে আমাদের ফ্লাইট ছাড়তে আরো আড়াই ঘন্টা লাগবে। টেক অফ করার আগে আমাদের এই অনাকাংখিত, অনভিপ্রেত চেকিং, স্ক্যানিং এর জন্য আমাদের এবং সকল এয়ারলাইনের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। বোধবুদ্ধি জ্ঞান সম্পন্ন যে কারো কাছে এটা স্পষ্ট যে, হাস্যকর পাদুকা চেক, নিষিদ্ধ তরলের তালিকা আর সূক্ষ্ম-সূচাগ্র ধারালো বস্তুর অপসারণ খুব সামান্যই নিরাপত্তা দিতে পারে। :D:D

আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের সাথে সাথে আমাদের ও নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। যদিও কাস্টম অফিসার, রিফুয়েলার, ঝাড়ুদার এবং বিমানবালাদের নিয়মিত চেক করা হয় না। এতে কিছু মনে করার নাই। আশ্বস্ত করছি আমার কাছে কোন নিষিদ্ধ তরল, ছুড়ি, চাপাতি, দা-বটি জাতীয় কিছু নেই। :((:((


একটু দাড়ান। কি বললে?
আহ! আমরা এই মাত্র বেসরকারি সুত্রে খবর পেলাম আমাদের ছাড়তে আনুমানিক দেড় ঘন্টা লাগতে পারে। পূর্বঘোষণা ছাড়াই যা যে কোন সময় পরিবর্তিত হতে পারে। X((X((

এই ফাকে আমি অনাকাংখিত বিলম্বের কারণ ব্যাখ্যা করতে চাই, (যদিও দেরিতে যাওয়া আর পৌঁছানো বিগত দশক থেকে দ্বিগুন হয়েছে তবুও...........) এই বিড়ম্বনার কারণ শুধুমাত্র আমাদের প্রস্তর যুগের ট্রাফিক কন্ট্রোল সিস্টেমই নয় এর সাথে আরো যোগ হয়েছে জনবহুল বিমানবন্দর থেকে অনেক এয়ারলাইনের বহুমাত্রিক বহুমুখী ফ্লাইট। :-*:-*

সবাই তাড়াতাড়ি যেতে চায়। কিন্তু এটা আমাদের নিজেদের জন্য ক্ষতিকর। কারণ এই সমস্ত ফ্লাইটের অনেকগুলোই আসে দেরিতে ...........মাঝে মাঝে অনেক দেরিতে। স্বাভাবিকভাবে যেতেও..............। নিউইয়র্ক বা ওয়াশিংটন ডিসি এর মত অন্যতম প্রধান বিমান বন্দরগুলোতে ছোট আকারের জেট প্লেনের ব্যবহার এই বিড়ম্ননার মাত্রা আরো বাড়িয়ে দেয়। সমস্ত ফ্লাইটের আনুমানিক ৫০ শতাংশ এদের দখলে। বিমান বন্দর এলাকা, আকাশসীমা আর রানওয়ের এই অদক্ষ ব্যবস্থাপনার জন্যই আমাদের এখানে আরো এক ঘন্টা তিরিশ মিনিট থাকতে হবে। :((:((


উড্ডয়নের কিছু পরেই আমাদের ফ্লাইট এটেন্দেন্টরা খাবার-দাবার আর পানীয় নিয়ে উপস্থিত হবে। আমি জানি ২৫ ডলার দিয়ে ব্যাগ চেক করানোর পরে আরো। ১০ ডলার খাবারের জন্য দিতে হবে ভেবে অনেকে বিরক্ত। দুঃখের সাথে জানাচ্ছি যে, গগণমুখী তেলের দাম আর ছোট জেটের জন্য বরাদ্দকৃত তেলের জন্য আমাদের পক্ষে বিলাসবহুল সেবা আর পাতালমুখি দাম উপস্থাপন করা সম্ভব হচ্ছেনা। আমি জানি অর্থনৈতিক মন্দায় অনেকের পকেট হাল্কা হয়ে গেছে। আশা করি এই হতাশার জন্য কাঊকে (নিরাপত্তার জন্য) তটস্থ থাকতে হবে না। :D:D

এটা সত্য যে ইদানিংকালে ভাড়া খুব বেড়ে গেছে। কিন্তু এটা কেউ দেখে না যে অনেকদিন ধরে ভাড়া ছিল খুব কম!!বর্তমান ভাড়া ১৯৮০এর দশকের ভাড়ার সমতুল্য। কারণ তখন মানুসের আয় ছিল কম এবং ব্যয়ও ছিল কম (এখন আয় বেশি ব্যয় ও বেশি....এটাই তো স্বাভাবিক)। এটা ভুলে গেলে চলবে না যে আগের তুলনায় এখন আমরা আরো নিরাপদ যাত্রা করি (!?)। যদিও সাম্প্রতিককালে এক্সিডেন্টের সংখ্যা বেড়েছে। কিন্তু মোট ফ্লাইটের তুলনায় এই সংখ্যা এখনও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেনি(সত্যিই কি তাই?????)।
কেউ স্বীকার করে না যে, পৌনঃপৌনিক বাজেট ঘাটতি, লোকবল সমস্যা আর প্রাগৈতিহাসিক প্রযুক্তি এবং জনগনের কটূক্তি সত্ত্বেও এই বলাকা শান্তির নীড় প্রতিষ্ঠায় সদা সচেষ্ট। আমরা নির্ভরযোগ্য, নিরাপদ পরিবহন আর সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়েছি।:((:((




সুধীবৃন্দ আমাদের ক্রুরা আপনাদের জানাবে কখন, কিভাবে, কোনদিকে আমরা রওনা হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন। এই ফাঁকে ১০ ডলারের স্যান্ডউইচটা সময় কাটানোর জন্য খুব একটা খারাপ না।উপভোগ করতে থাকুন আমাদের সঙ্গ।
ধন্যবাদ সবাইকে।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×