somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদ হারিয়ে পাওয়া

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পোল্যান্ডের ক্রাকো শহরে জন্ম নেওয়া বন্ধু সুমনার মেয়ে আফিফাহ জামান আরশি কে...)

চাঁদকে আমি বড্ড ভালবাসি
ভালবাসি পূর্ণিমা আকাশ চুইয়ে পড়া
চাঁদের নরম আলো...
সেগুন পাতার প্রশস্ত জমিনে ভর করে করে
যা ছড়িয়ে পড়ে মর্তালোকে
আর আলতো করে চুমো এঁকে যায়
অনুরাগী দূর্বাঘাসের ঠোঁটে।

ধরার বুকে যখন নেমে আসে শ্মশানের নীরবতা
হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠে স্তন্যপায়ী মানব শিশু
রাতের গোধূলির ঠিক যখন অল্প সময় বাকি
তখন সচকিত হয়ে ওঠে সৌন্দর্য্যান্বেষী আমার
নির্ঘুম-ক্লান্তিহীন আঁখি
বাতায়ন ফাঁক গলে দেখি
আকাশের বুক চিরে নেমে আসা
চন্দ্রালোকের প্রসবণ ধারা, আর
জোসনার জলে জলকেলিরত সমুজ্জ্বল চাঁদ।

নেশাতুর মায়াবী-সৌন্দর্য্য সুধাপানে তৃপ্ত হয়
আমার তৃষ্ণার্ত মন; পরিপূর্ণ হয় আমার অন্তঃকরণ!
মনোরাজ্যের প্রতিটি বালাখানা হয়
রুপালি চন্দ্রালোকে উদ্ভাসিত, উচ্ছেলিত...
যখন আমি চাঁদকে দেখি,
শুভ্রতায় মোড়ানো চাঁদের কোমল আলো দেখি...

কিন্তু গত বেশ কিছু দিন ধরে খুঁজে পাচ্ছিনা
আমার চাঁদ; খুঁজে পাচ্ছিনা চাঁদের স্নিগ্ধ আলো!
রাতের আকাশ তন্ন তন্ন করে খুঁজলাম
না পেলাম চাঁদ; না তার রুপালি আলোর ঝলকানি!

শহীদুল্লাহ হলের খোলা মাঠ
সুপ্রশস্ত পুকুরের শান বাঁধানো ঘাট
এমনকি নিমতলি ছাতা মসজিদের সাত তলার ছাদ
আমি চাঁদ খুঁজে বেড়াই......
উত্তর-দক্ষিন, পূর্ব থেকে পশ্চিমাকাশে
কালপুরুষ আর সপ্তর্ষিমণ্ডলের চারপাশে
কিন্তু চাঁদের খোঁজ পাইনা
কোথায় যে হারিয়ে গেল আমার চাঁদ!

অবশেষে এক রাতে চলে গেলাম বঙ্গবন্ধু হলে
হারিয়ে যাওয়া চাঁদের খোঁজে,
চাঁদের প্রতিফলিত আলোর খোঁজে।
বিশ্বাস ছিল, বঙ্গবন্ধু হলের ছাদে অবশ্যই
দেখা পাব চাঁদের, কেননা বিশ্ববিদ্যালয় জীবনে
এখানেইত হয়েছিল চাঁদের সাথে আমার
বন্ধুতার যৌবন-পর্বের গোড়াপত্তন।
না, স্মৃতিময় পুরনো জায়গাতেও চাঁদের দেখা নেই
মূলত ঢাকা শহরেই চাঁদ নেই
গোটা বাংলা জুড়ে কোথাও চাঁদ নেই!

অবশেষে শাদা মেঘের ভেলা ভাসানো
এক শরৎ দুপুরে সমুৎকর্ণ আমি
সংবাদ পেলাম চাঁদের, বন্ধু হাবিব মারফত!
গত ১৫ ই ভাদ্র ১৪২১ বঙ্গাব্দে চাঁদ উঠেছে
এই বাংলা ছেড়ে সুদূর ইউরোপে
বাল্টিক সাগরের কোলঘেসে পোল্যান্ডের ক্রাকোও শহরে!

অপেক্ষার প্রহর হয়না শেষ, কখন দেখব
সে চাঁদের মুখ, দেখব চাঁদের প্রতিফলিত আলো।
অতঃপর সপ্তাহ খানেক বাদে
পেলাম চাঁদের আলোর দর্শন
বন্ধু সুজন মারফত 'মুখবই' এর কল্যাণে।
ছোট্ট চাঁদ, ছোট্ট কাপড়ে মোড়ানো।
প্রকৃতির কাজল মাখা মায়াবী এক জোড়া চোখে
নতুন পৃথিবীকে জানার অপার বিস্ময়!

দেখে মনে হল......
এই ছোট্ট চাঁদের আলোয়
একদিন আকাশের ঐ চাঁদ তার
মুখ লুকাবে লজ্জায়-সঙ্গোপনে
সকল সৌন্দর্য্য হবে তার ম্লান।

বেঁচে থাক চাঁদ......
তোমার আলোয় দূর হয়ে যাক
মিথ্যার বেসাতি যত পাপাচার
সত্যালোকে ভরে যাক ধরা
মুছে যাক সকল আঁধার।
উত্তর মেরু থেকে দক্ষিন মেরু
পূর্ব থেকে পশ্চিম
ছড়িয়ে যাক তোমার পবিত্র আলো
হও তুমি চিরায়ুস্মতি, তুলনাহীন।
আলোর পথে শুর হোক চলা
হও তুমি সত্যের উপমা
এই কামনায় সুদূর বাংলা থেকে
সুজন,হাবিব ও রফিক মামা।



সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×