somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্রেমের গল্পঃ আউট অফ সাইড আউট অফ মাইন্ড

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমাপ্তী তখন অষ্টম শ্রেনীতে পড়ে তার নব্য প্রেমিক আবির রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র । আবির ছোট থেকে অনেক আদরের লালিত পালিত । হোস্টেলে জীবনটা ঠিক মানিয়ে নিতে পারছেনা । আবির একটু শান্ত ও আবেগী একটা ছেলে । মনের কথা মনেই রাখে দুঃখের কথা প্রকাশ করা তার স্বভাবের মধ্যে পড়েনা । বাড়ী থেকে কলেজটি মাত্র ৩ কি,মি দুরে হোস্টেলে থাকার তেমন প্রয়োজন নেই তার । কিন্তু তাকে থাকতে হচ্ছে ,কিছু ভুলতে হলেও থাকতে হচ্ছে । কিছুতেই আবির সুমিকে ভুলতে পাড়ছেনা ,প্রাইমারী স্কুলের প্রেমিকা ছোট থেকে স্কুলে যাওয়া ,এক সাথে ফুচকা খাওয়া প্রেম , প্রনয়, কিন্তু পরিনয় অসমাপ্ত। সুমির বিয়ে হয়েছে এই থেকে আবির সবসময় অবচেতন মনে শুধু সুমিকেই কল্পনা করে । সমাপ্তীর মাঝেই সুমিকে খুজার চেষ্ঠা করছে আবির চেষ্টা করছে অনবরত , নির্ঘুম রাত্রীযাপন । দিন দিন ক্ষয়ে যাচ্ছে আবির আর পারছে না ঘুমের ঔষধ ০ , ৫ থেকে ২ এমজি তে উঠে গেছে । হোস্টেলে মোবাইল ও ইলেক্ট্রনিক্স ডিভাইস চালানোর অনুমতি ছিল না , তারা লুকিয়ে কথা বলত । কথা বলা-দেখা করা ইত্যাদি করতে করতে আবিরের কলেজ জীবন শেষ পাড় হলো সমাপ্তি তখন এসএসসি পরিক্ষার্থী । আবির চলে আসল ঢাকায় ডিফেন্স কোচিং এ ভর্তি হলো , ধানমন্ডি থাকা অবস্থায় প্রতিদিনই লেকের পাড়ে পান্ সির পেছনের শিড়িতে বসে সময় কাটাতো , কয়েক জন নতুন বন্ধু হলো হিমেল , আফরান ,হাসান ,তুষার ,জনি ভাই । সমাপ্তির সাথে কথা হয় না তেমন নতুন জীবনে এসে গেলো নতুন ভাবনা । চারদিকে চকচকে ফকা দুনিয়া । ফেইসবুকে মেয়ে বন্ধুর সংখ্যা বাড়তে লাগল । নিলিমার ছোয়া নামে এক মেয়ের সাথে অন্তীম সম্পর্কে জড়িয়ে পরলো মেয়েটি ধানমন্ডি ৩২ নাম্বারে থাকতো । আবিরের জন্য সুবিধেই হলো প্রায়ই দেখা হতো লেকের পাড়ে কিংবা গ্লোরিয়া জিন্স , কে এফ সি , রেইনট্রি । আসলে কে ছোয়াকে ভালো বাসত আবির নিজেও বুঝে উঠতে পাড়ছিলো না । সমাপ্তীর সাথে দুরত্ত্ব বাড়ায় একটূ একটু করে আবিরে সমাপ্তিকে ভুলে যেতে থাকলো । পানসির রাস্তার বিপরিতে গ্রিন নামক মদের দোকান থেকে বন্ধুরা মিলে হান্টার ও কেরুস পার্টী হতো ,আজ প্রায় ৭ বছর মদের দোকান বন্ধ হয়ে গেছে আবির মদ খাওয়া বন্ধ হয় নি , আনমনা আবির ইচ্ছে করেই কোন বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিলনা । সেনাবাহিনীতি পরিক্ষা দিয়েছিল তবে লিখিত পরিক্ষায় পাশ করতে পারে নি । দুরত্ত্ব যতই হো কাছে থাকবো কথা টা মিললো না আবির-সমাপ্তির জীবনে দুরত্ত্ব বাড়তে লাগলো । কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়ায় আবির সরকারী কলেজে ভর্তি হলো ,আবার একটু একটু করে সমাপ্তীর সাথে যোগাযোগ করতে শুরু করলো আবির । হঠাত ই একদিন আবির সিদ্ধান্ত নিল সে সমাপ্তীকে বিয়ে করবে । কিন্তু আবিরের এই উদ্ভট চিন্তা কোথা থেকে এল সে এখনো এর সমাধান জানেনা । সমাপ্তী বিয়ের জন্য প্রস্তুতি ও নিয়ে ছিল । আবিরও নিয়েছিল টাকা ,উকিল বাবা, স্বাক্ষী সব , আগের দিন রাতে আবির তার বিয়ের প্রসঙ্গে তার এক কাছের বড় ভাইয়ের সাথে আলাপ করছিল । বড় ভাই তাকে বললো আবির তুমি এখন বিয়ের যোগ্য নও ,পড়ালেখা করছো করতে থাকো , তুমি বংশেরর বড় ছেলে জীবন এখনও অনেক বাকি আপাদত এত হার্ড ডিসিশন নিও না । এক রাতে পাল্টে গেল আবিরের জীবন ,ভাবতে থাকলো আসল বাস্তবতা । আসলেই আবিরের ভবিষত কি ? কি করবে? এসব ভেবে ভেবে আবির চলে গেল তার নতুন জীবনে নতুন পার্ট টাইম একটা চাকুরী নিল । কথা হতো তবে মন থেকে সমাপ্তীর অধ্যায় আসতে আসতে সমাপ্ত হতে লাগলো । ততদিনে সমাপ্তী ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো । আবার তাদের দুরত্ত্ব বেড়ে গেল । সম্পর্ক প্রায় শেষই হয়ে গেল বলে । এর পর দুই বছর আবিরের লেখা পড়া স্থগিত ছিল । পরে আবির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় । কেটে যায় ৩ বছর এর মধ্যে মদ-বিয়ার , নাড়ী নেশায় মগ্ন হয়ে পরে । মদের নেশায় বধ আবির এখন নতুন জীবনে ফিরতে চায় । সে সমাপ্তীকে সবকিছু বলে সমাপ্তী ততদিনে আবিরকে ভুলে গেছে ,এখন আর সে আবির কে চায়না , আবির পার্টাইম জব করে , ক্লাস করে , পরিক্ষা দেয় , রাতে মদ খায় , ঘুমায় , সকালে উঠে আবার সেই একই চক্র চলছে তো চলছেই ,তবে কি এর শেষ মৃত্যুতে ? নাকি সমাপ্তী তাকে আর একটি সুযোগ দিবে ? চলবে .
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×