somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে প্রজাপতি পার্ক

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পদ্মা সেতু কর্তৃপক্ষ ও প্রাণিবিদ্যা বিভাগের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। জানা গেছে, প্রাণী জাদুঘর ও প্রজাপতি পার্ক স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। পর্যটক আকর্ষণের লক্ষ্যে এ প্রাণী জাদুঘর ও পার্কটি হবে দৃষ্টিনন্দন। এটি পদ্মা সেতু প্রকল্পেরই একটি অংশ। এর বাস্তবায়নে সময় ধরা হয়েছে পাঁচ বছর। জাদুঘর ও প্রজাপতি পার্কের জন্য ইতিমধ্যে স্থান নির্ধারণ হয়েছে।
এ সেতুর পাশেই পদ্মার চরে অলিম্পিক ভিলেজ করার পরিকল্পনা এগিয়ে চলছে। আন্তর্জাতিক মানের এ ভিলেজে সিঙ্গাপুর ও হংকং সিটির আদলে শহর তৈরির পরিকল্পনা চলছে। প্রকল্প এলাকায় দেশের সর্ববৃহৎ প্রাণী জাদুঘর এবং প্রজাপতি পার্ক গড়ে তোলা হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্প এলাকার জীববৈচিত্র্য ঠিক রাখতে এবং প্রকল্প এলাকার পরিবেশ সংরক্ষণের জন্য প্রাণী জাদুঘর স্থাপনের কাজ চলছে। এ জাদুঘরের পাশাপাশি একটি প্রজাপতি পার্কও স্থাপন করা হবে এবং ওই প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা বহুমুখী সেতুর কাজ। প্রকল্প এলাকায় ভাঙন রক্ষায় চলছে নদীশাসনের নানা কর্মকাণ্ড। পাশাপাশি এ সেতু ঘিরে প্রকল্প এলাকায় চলছে নানামুখী উন্নয়নের কাজ। সরকারি-বেসরকারি বিনিয়োগে হাতে নেওয়া হয়েছে উন্নয়নের মহাপরিকল্পনা। ইতিমধ্যে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রকল্প এলাকায় হংকং সিটির আদলে অত্যাধুনিক শহর, পদ্মার চরে অলিম্পিক ভিলেজ এবং প্রকল্প এলাকায় দেশের সর্ববৃহৎ প্রাণী জাদুঘর ও প্রজাপতি পার্ক গড়ে তোলার মহাপরিকল্পনা। পদ্মা সেতুর সার্বিক কাজের ৪১ শতাংশ সম্পন্ন হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেশি-বিদেশি প্রকৌশলীসহ প্রায় ২০ হাজার শ্রমিক। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য দ্বিতল এ সেতু দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের পাশাপাশি গোটা দেশের ভাগ্য বদলে দেবে। খুলে দেবে ওই অঞ্চলের জেলাগুলোয় আধুনিক শিল্পকারখানা গড়ে তোলার অপার সম্ভাবনার দুয়ার। পদ্মা সেতু নির্মাণকাজ ২০১৮ সালের ২৫ নভেম্বর নাগাদ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয়ের পদ্মা বহুমুখী সেতু ঘিরে নতুন নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×