আপনার ফেসবুকে কি এই মেসেজটি এসেছে?
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে আপনি সক্রিয় ব্যবহারকারী নাকি সক্রিয় ব্যবহারকারী নন- তা যাচাই করার জন্য আমরা এই মেসেজটি পাঠাচ্ছি। আপনি যদি ফেসবুকে সক্রিয় হয়ে থাকেন, তাহলে সক্রিয়তার প্রমাণ দেওয়ার জন্য মেসেজটি কপি করে আরো ২৫ জনকে পাঠান। দুই সপ্তাহের মধ্যে এই মেসেজটি ২৫ জনকে না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।’
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম উল্লেখ করে আসা এই মেসেজ দেশের অনেক ফেসবুক ব্যবহারকারী পাচ্ছেন বলে জানিয়েছেন। ১৬৫ শব্দের এই বার্তা মার্ক জাকারবার্গের নির্দেশ বলে উল্লেখ রয়েছে। অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট হারানোর ভয়ে আরো ২৫ জনকে মেসেজটি কপি করে পাঠাচ্ছেন।

কিন্তু এই মেসেজটি আসলে সম্পূর্ণ ভুয়া। ফেসবুক কর্তৃপক্ষ এমন কোনো মেসেজ পাঠাচ্ছে না। মূলত ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধের অভিযানের সুযোগ নিয়ে অন্যকে অযথা ভয় পাইয়ে দেওয়ার জন্যই এটি ছড়ানো হচ্ছে। মেসেজটি ফেসবুক ব্যবহারকারীদের কাছে আসছে তাদের কোনো বন্ধুর মাধ্যমেই।
মেসেজেটি কোনো ভাইরাসের লিংক দেখা যায়নি। অন্যকে বিরক্ত করার উদ্দেশ্যেই এই মেসেজ ফেসবুকে ছড়ানো হয়েছে। সুতরাং এ ধরনের মেসেজ পেলে তা আরো ২৫জনকে পাঠিয়ে বিরক্ত করা থেকে বিরত থাকুন।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন