somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ লাখ লিটার মদ খেয়েছে ‘মাতাল’ ইদুর

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিহার পুলিশের কর্মকর্তাদের কথা যদি সত্যি হয়, তাহলে ওই রাজ্যের মূষিক, মানে ইঁদুরদের এখন আর সুস্থ থাকার কথা নয়।

এমনকি তাদের চলাফেরারও ক্ষমতা থাকার কথা নয়!

গত এক বছরে তারা প্রায় ন'লাখ লিটার মদ খেয়ে নিশ্চয়ই এখন 'তুরীয়' আনন্দে রয়েছে।

বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে সারা রাজ্যে তল্লাশি চালিয়ে বেআইনী মদের বোতল বাজেয়াপ্ত হওয়ার পরে সেগুলো বিভিন্ন থানার 'মালখানা'য় রাখা হয়েছিল।

পরিমাণ নেহাত কম নয় - ৫.১১ লাখ লিটার ভারতে তৈরি বিদেশী ব্রান্ডের মদ, প্রায় তিন লাখ লিটার দেশী মদ আর ১২ হাজার বিয়ারের বোতল।

এখন সিনিয়র কর্মকর্তারা বাজেয়াপ্ত হওয়া সেই সব মদের বোতলের হিসাব চাইতেই থানার বড়বাবুরা জানিয়েছেন বোতলের ছিপি নষ্ট করে ভেতরের মদ খেয়ে নিয়েছে ইঁদুরের দল, আর কিছু বোতল ভেঙ্গে গেছে।

কিন্তু বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেওয়া এই তথ্য অবিশ্বাস্য লেগেছে শীর্ষ কর্মকর্তাদের।
ছবির কপিরাইট PATRICK HERTZOG/AFP/Getty Images
Image caption থানায় রাখা হয়েছিল কয়েক লক্ষ লিটার বিদেশী ও দেশী ব্রান্ডের মদ এবং বিয়ারের বোতল - ফাইল ছবি

যদিও সংবাদমাধ্যমের সামনে সেই সন্দেহটা প্রকট করেননি তাঁরা, তবে বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ মদের বোতল ব্ল্যাক-মার্কেটে চলে গেছে, না-কি সত্যিই ইঁদুরে মদ খেয়ে নিয়েছে - তারই তদন্ত শুরু হয়েছে।্ব
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এসকে সিংঘল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "পাটনার আইজি-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখেই ব্যবস্থা নেওয়া হবে।"

ইঁদুর দল মদ খেয়েছে কী-না, তা নিয়ে তদন্ত শুরুর দিনেই দুই পুলিশ কর্মী গ্রেফতার হয়েছেন মদ খাওয়ার দায়ে।

পাটনার সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট মনু মহারাজ বলছেন, বৃহস্পতিবার একটি পুলিশ ব্যারাকে পরিদর্শন করতে গিয়ে তিনিই দুই পুলিশ সদস্যকে মদ্যপ অবস্থায় দেখতে পান।

তাঁদের ধরতে গেলে মি. মহারাজের ওপরেই চড়াও হন ওই দু'জন। এঁদের একজন আবার বিহার পুলিশ কর্মী সংগঠনের নেতা।-bbc
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×