somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ, একজন ছিলেন মডেল রাহা?

১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বনানীর রেইন ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। ধর্ষণে অভিযুক্ত ২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাফাত আহমেদ ও সাদমান সাকিফের ৬ দিন ও ৫ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। ধর্ষণকারীদের মধ্যে অন্যতম একজন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী নাঈম আশরাফ। তার সঙ্গে মডেল অভিনেত্রী রাহা তানহার সেলফি রয়েছে। সেটি সোশ্যাল মিডিয়ায় কে বা কারা ছড়িয়ে দিয়েছেন, রাহাকে ধর্ষিতা তরুণী আখ্যা দিয়ে।

অনেকেই রাহাকে না চিনতে পেরে গুজব ছড়াচ্ছেন, ধর্ষিতা দুই নারীর মধ্যে একজন মডেল রাহা তানহা খান। আদৌ এটি রাহা কিনা সেটার সত্যতা কেউ যাচাই করছেন না। বিষয়টি এরই মধ্যে নজরে এসেছে রাহার। প্রথমে বিষয়টিকে তিনি পাত্তা না দিলেও পরে অনেকের ফোন ও মেসেজে বাধ্য হয়েছেন ব্যাপারটি সিরিয়াসলি নিতে।

বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন রাহা তানহা খান। দেশের একটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেন, ‌‘আমি একজন মডেল-অভিনেত্রী। আমার একটা পরিচয় আছে। না জেনে যারা গুজব ছড়াচ্ছেন ধর্ষিতা দুজন মেয়ের মধ্যে আমি একজন তারা আসলে ভুল করছেন। এটা আমার ইমেজ নষ্ট করার জন্য কেউ করছে বলে মনে করি।’

রাহা বলেন, ‘গেল বছর একটি কনসার্টের জন্য নেহা কাক্কারকে ঢাকায় এনেছিলেন নাঈম আশরাফ। তখন ওই অনুষ্ঠানে আমাকে পারফর্ম করার জন্য নাঈম নিজেই ফোন করেছিলেন। আমি তখন অন্য কাজে ব্যস্ত থাকায় তার অনুষ্ঠানে যেতে পারিনি। তখন নাঈমকে আমি চিনতামও না। এরপর মাস দেড়েক আগে বনানীর একটি খাবার রেস্তোরাঁয় নাঈম আমাকে দেখে ডাকেন। তখন তিনি তার পরিচয় দেন; এরপর দূর থেকে আমার সঙ্গে একটি সেলফি তোলেন। এরপর তার সাথে আমার দেখা, কথা কিছুই হয়নি।’

তিনি বলেন, ‘যেকোনোভাবে ছবিটা এখন ছড়িয়ে পড়েছে। আমি কিছুই জানি না। হঠাৎ দেখি অনেকেই আমাকে জিজ্ঞেস করছে আমি ধর্ষিতা মেয়েটি কিনা! বিষয়টি নিয়ে আমি বিরক্ত। কেন মানুষ এই ছবিটা নিয়ে গুজব ছড়াচ্ছে আমার মাথায় আসছে না। এতে করে ধর্ষিতা মেয়েটিকেও ছোট করা হচ্ছে, আমাকেও হেয় করার চেষ্টা চলছে।’

রাহা আরও বলেন, ‘মিডিয়াতে যারা কাজ করি তাদের অনেকের সঙ্গেই অনেকের সেলফি থাকতে পারে। ফেরদৌস ভাইয়ের সঙ্গে জঙ্গি জিবরাসের সেলফি পাওয়া গিয়েছিল, এর মানে কি ফেরদৌস ভাই জঙ্গি ছিলেন বা তিনি ওই জঙ্গিকে আগেই চিনতেন? এমনটা ভাবার তো সুযোগ নেই। ফেরদৌস ভাই বড় তারকা। উনার সাথে যে কেউই সুযোগ পেলে ছবি তুলতে চাইবেন। এটাই আমি বলতে চাই। নাঈম আশরাফ আমার সঙ্গে ছবি তুলেছিলেন। তাকে আমি খুব একটা চিনি না। আর একটা ছবি নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন, আমি তাদের শনাক্ত করার চেষ্টা করছি। তাদের বিরুদ্ধে মামলার করব।’
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×