somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ভাবে মুঘল বাহিনী বিক্রমপুর দখল করে নেয়

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইতিহাসে আমরা সকলেই জানি ইসলাম খান কর্তৃক মুঘল বাহিনী ঢাকা জয় করে। আমরা হয়তো অনেকেই জানিনা ঢাকা জয়ের আগেই ইসলাম খান বিক্রমপুর জয় করেন। সেই সময়ে বিক্রমপুরের রাজধানী শহর ছিল "শ্রীপুর"। আমাদের মনে রাখতে হবে চাঁদ রায় এবং কেদার রায়ের মৃত্যুর পর বিক্রমপুর মুঘল শাসনে চলে আসে। তখন বিক্রমপুর, সোনারগাঁ ও ঢাকার বার ভুঁইয়া প্রধান ছিলেন মূসা খান। মূসা খান দুই দুইবার মুঘলদের সাথে পরাজিত হলে বিক্রমপুর সহ ঢাকা ইসলাম খানের নিয়ন্ত্রনে চলে আসে। মূসা খানকে পরাজিত করে ইসলাম খান, ইতিমাম খান, এবং মির্জা নাথান বর্তমানে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার 'পাথরঘাটা' নামক স্থানে শিবির স্থাপন করে। এখানে মুঘল শাহী বাহিনী বেশ কয়েকদিন অবস্থান করে। তারপর পাথরঘাটা থেকে মুঘল বাহিনী পরে ঢাকায় গমন করেন।

ইতিমাম খানের নেতৃত্বাধীন নৌ এবং গোলন্দাজ বাহিনী ইছামতী নদী ধরে বিক্রমপুর ও শ্রীপুর আক্রমণ করে। বিক্রমপুর আক্রমনে মুঘল বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন ইসলাম খানের ভাই শেখ ইউসুফ মক্কী।

আর যে সকল সেনাপতি বিক্রমপুর আক্রমনে অংশগ্রহণ করেন তাঁদের নাম হলো- মুবারিজ খা, মিরাক বাহাদুর জালাইর, শেরখা তারিন, বায়াজিদ খান পানি, জাহান খা এবং রাজা রঘুনাথ। এর আগে ইসলাম খান আদেশ জারী করেন যে, মুঘল বাহিনীর সকল নৌ, গোলন্দাজ পদাতিক, হস্তী ও অশ্বারোহী কমান্ডারগন নিজ নিজ ব্রিগেড নিয়ে বিক্রমপুরের পাথরঘাটায় শিবির স্থাপন করবে। মুঘল বাহিনীর প্রধান সেনানায়ক ইতিমাম খানকে পাথরঘাটায় আসার নির্দেশ প্রদান করেন ইসলাম খান। ইতিমাম খান পাথরঘাটা পৌঁছা মাত্র যেন মুঘল সশস্ত্র বাহিনী বিক্রমপুর, শ্রীপুর, ঢাকা, সুবুর্ণগ্রাম করাভূত করে কদম রাসুল রিপোর্ট পাঠাবেন ইসলাম খানের নিকট। পাথরঘাটা হতে কোন এক শুভ সময় ইসলাম খান ঢাকা পৌঁছে। পাথরঘাটা হতে ঢাকার দুরুত্ব মাত্র ৬ মাইল। নৌকা যোগে ইসলাম খান মুঘল বাহিনীর একটি বিশাল অংশ ঢাকায় আগমন করে। মুঘল বাহিনীর আরেকটি বিশাল অংশ বিক্রমপুরে গমন করেছিলেন। ঢাকা পৌঁছে ইসলাম খান পাথরঘাটায় বার্তা প্রেরণ করেন। মিরাক বাহাদুর জালাইর ও শেরখা তারিনকে শ্রীপুর সাজাতে অন্যদিকে মুবারিজ খা, বায়াজিদ খা পানি ও জাহান খানকে বিক্রমপুরের ভিতরে রওনা হওয়ার নির্দেশ দেন। ইসলাম খান আরো আদেশ দেন যে মুঘল নৌ ও স্থল বাহিনীর প্রধান ইতিমাম খা ও ওয়াহিদ খান যেন ঢাকায় চলে আসেন।


পাথরঘাটা থেকে মুঘল বাহিনী বিক্রমপুরের অভ্যন্তরে ও শ্রীপুরে আক্রমণ চালায়। বিক্রমপুর ও শ্রীপুরে আক্রমনের সময় যে সকল সেনাপতিরা আক্রমনে অংশ নেয় তাদের নাম তুলে ধরা হল- ইতিমাম খার অধীনে ২০০ শত নৌযান ও ৭০০ অশ্বারোহী। রাজাবাহাদুর ৫০টি জাহাজ, মীর শরীফ গোলাবী ৩০টি যুদ্ধ জাহাজ। মির্জা নূরউদ্দিন ২০, আবদুল ওয়াহিদ ৩০টি এবং মুবারিজ খা ৯০ টি নৌযান নিয়ে বিক্রমপুর ও শ্রীপুর আক্রমণ করেন। বিক্রমপুর আক্রমনের সুনিদিষ্ট তারিখ তুযুখ ও গায়েবিতে উল্লেখ্য নেই। তবে মুঘল বাহিনী বিক্রমপুরের নিকট প্রবাহিত ইছামতি নদীতে প্রবেশ করে ২৭ রবিউল আউয়াল ১০১৭ হিজরিতে যা ১১ জুলাই ১৬০৮ খ্রিষ্টাব্দে।
মগ জলুদূস্যরা শ্রীপুরে একটি গ্রাম জ্বালিয়ে দেয়, তাঁরা হত্যা লুণ্ঠন করে। মগরা গ্রামবাসিদের বন্দি করে নিয়ে যায়। শ্রীপুরের শাসক শেখ ইউসুফ মক্কী মগদের প্রতিহত করতে পারেন নি। তখন শেখ ইউসুফ মক্কীর সাহায্যে শেখ আশরাফ হানসিওয়ালা ও নুরউদ্দিনকে সৈন্যসহ শ্রীপুর যাওয়ার নির্দেশ দেন ইসলাম খান। অন্যতম নৌ সেনাপতি মির্জা নাথানকেও শ্রীপুর যাওয়ার নির্দেশ দেন সুবেদার। এমনকি ইসলাম খান নিজেও চলে আসেন শ্রীপুরে গ্রাম বাসিদের শান্তনা দেওয়ার জন্য। যতটা না সাধারণ প্রজাদের জন্য তার চেয়ে বেশি ভাইকে সাহায্য করতে শ্রীপুরে উপস্থিত হন ইসলাম খান।--- এ লেখাটি সংগৃহিত হলেও বিক্রমপুর দখলের এমন ঘটনার কিছুটা সত্যতা আছে, তাই কপি করে দিলাম। নিচের ছবিটি ইসলাম খানের
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×