অবশেষে আমার আশঙ্কাই সত্যি হলো!
তুমি চলে গেলে, এবং
আর ফিরে এলেনা!!
আসলে তুমি আমার জীবনে
নিজের ইচ্ছেতেই এসেছিলে, আবার
তোমার ইচ্ছে হল, তাই ফিরে গেলে!!
আমি সবসময় নিজেকে ধন্য ভাবতাম
তোমাকে পেয়ে, ভাবতাম
আমি পাইলাম! অবশেষে আমি তোমাকে পাইলাম!!
তোমার মনে কি ছিল, তা
শুধু তুমিই জানতে, কেননা
নারী মন দেবতা ন-জান্তি!!
অথচ যখন উথাল-পাথাল প্রেম ছিল, তুমি
বর্ষার হঠাৎ ধেয়ে আসার বন্যার মতো, আমাকে
ভাসিয়ে নিতে, নিজেও ভেসে যেতে!!
কি সুখেরই না ছিল সে দিন গুলি!
এখন ভাবি, দেবী নিজের খুশির জন্যই
আমাকে বর দিয়েছিলেন! হয়তো
তাকে খুশি করতে পারিনি বলেই, তিনি
তার বর তুলে নিলেন!!
তোমাকে পেয়ে, আমি অল্প অল্প
কবিতা লিখতে শুরু করেছিলাম, হ্যাঁ
আমি কবিতা এখনো লিখি!!
তোমার প্রেম, আমাকে
কবি বানিয়েছে, আর ব্যর্থতা
পরিণত করেছে মহাকবিতে!! কেননা
প্রেমিক মাত্রই কবি, আর
ব্যর্থ প্রেমিক তো, অতি-অবশ্যই মহাকবি!!
আলোচিত ব্লগ
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।