somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফল ক্যাপটেন যখন ‘সেরা বাঙালি’

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে গত দু’বছর ধরে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে একের পর এক সিরিজ জয়। ২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ উঠেছিল কোয়ার্টার ফাইনালে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল খেলেছে সেমিফাইনালে। যেটা দেশের ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য। আর এসবই সম্ভব হয়েছে মাশরাফির অসাধারণ নেতৃত্বগুনে।
এটা কে না জানে মাশরাফির এই বাংলাদেশ কোনো দলকে ভয় পায় না। এরই স্বীকৃতি পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’-এর সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মাশরাফি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পুরস্কার দিয়ে থাকে কলকাতার সবচেয়ে জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা। জাঁকালো এক অনুষ্ঠানের মাধ্যমে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলা ভাষাভাষী কীর্তিমানদের পুরস্কৃত করে কলকাতার জনপ্রিয় আনন্দবাজার পত্রিকা। এরই ধারাবাহিকতায় এই বছরের ‘আনন্দবাজার সেরা বাঙালি’র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি এই পুরস্কার পেলেন। এর আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সাকিব আল হাসান এই পুরস্কার পেয়েছেন। কলকাতায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফির হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে ২০০৭ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তণ দলনেতা সৌরভ গাঙ্গুলীর হাতে এই পুরস্কার উঠেছিল। সর্বশেষ ২০১২ সালে আরেক বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এই পুরস্কার পান। সেবার তিনি ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির সঙ্গে সেরা বাঙালি হয়েছিলেন। এছাড়া নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসও এই পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশে মাশরাফি ভাষ্যমতে, ‘এ ধরনের স্বীকৃতি আনন্দের, মানুষকে ভালো কাজ করতে প্রেরণা জোগায়।’ ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের অধিনায়ক করা হয় মাশরাফি বিন মর্তুজাকে। এরপর থেকে বদলে যায় দলের চিত্র। একের পর এক জয় পেতে থাকে দল। মাশরাফির নেতৃত্বে ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলে টাইগাররা। এরপর পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। ২০১৬ সালের এশিয়া কাপে মাশরাফির নেতৃত্বে রানার আপ হয় টাইগাররা। এসব সাফল্যের ফলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয় বাংলাদেশের। বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পেছনে রয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×