somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাকুক বন্ধুত্ব, ভালো থাকুক বন্ধুরা’

০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যার সঙ্গে প্রয়োজন আর প্রিয়জনের হিসেবে নেই তারাই বন্ধু। যার কাছে আবদারের সীমা নেই তারাই বন্ধু। ভালো করেন আর খারাপ করেন, সব সময় যারা পাশে থাকে তারাই বন্ধু। কাছে হোক আর দূরে হোক সব সময় আপনার মঙ্গল চাওয়া মানুষগুলোই আপনার বন্ধু। যাদের সঙ্গে সরি বলে কোন শব্দ নেই তারাই বন্ধু। যারা আপনার নিজের প্রয়োজন ও সমস্যাকে ছোট করে দেখে আপনারটা বড় করে দেখে তারাই আপনার বন্ধু।

বন্ধু একটা শব্দ কিন্তু এর গভীরতা এক পৃথিবী সমান। বন্ধুত্বের কোন হিসাব- হয় না। বন্ধুত্বের কোন মাপকাঠি হয় না। বন্ধুরা কখনো ছেলে-মেয়ে হয় না। বন্ধু শুধু বন্ধু হয়। বন্ধুরা শুধু একজন অন্য জনের মামা হয়।

বন্ধুত্বের কোনো রঙ নেই। নেই কোন কালো-সাদার ফারাক। যেখানে কে মোটা বা কে চিকন, কে সুন্দর কে কুৎসিত এর হিসেব নেই সেটাই বন্ধুত্ব।

যে প্রয়োজনে আপনার বাবা হয়ে আপনাকে আগলে রাখে, ছায়া দেয় আবার প্রয়োজনে আপনার মা হয়ে আপনাকে মমতা দেয়। কখনো আপনার ভাই-বোন হয়ে আপনার সঙ্গে মারামারি করে কিন্তু কখনো একা ছেড়ে যায় না। প্রয়োজনে আপনার প্রিয় মানুষ হয়ে আপনাকে পুরোপুরি আপনার মত করেই বুঝে। সে ই আপনার বন্ধু।

বন্ধু এমন একটা কাঁধ। যেখানে মাথা রেখে চিন্তা মুক্ত ভাবে চিৎকার করে কাঁদতে পারবেন। বন্ধু এমন একটা ভরসার জায়গা যার কাঁধে মাথা রেখে নিজের সুখ-দুঃখের কথা বলতে পারবেন। যেখানে থাকবে না কাম, যেখানে থাকবে না ছলনা, যেখানে থাকবে না পাওয়া-না পাওয়ার আকাঙ্ক্ষা বা আক্ষেপ। যেখানে থাকবে একটা নির্মল ভালোবাসা।

আর একটা কথা, ‘আরে শালা আমি আছি তো চিন্তা করিস ক্যান? প্যারা নিস না’। ভরসা দিয়ে এই একটা কথা সাহস করে বলার মানুষটাই আপনার বন্ধু। আপনার সব থেকে আপনজন। আপনার সব থেকে কাছের মানুষ।

বন্ধুত্বের কথা বলতে গেলে তপুর একটা গানে কয়েকটা লাইন খুব মনে পড়ে।
‘পুরো পৃথিবী একদিকে আর
আমি অন্যদিক
সবাই বলে করছো ভুল আর
তোরা বলিস ঠিক
তোরা ছিলি তোরা আছিস
জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কি লাগে’?

বন্ধুত্বকে সম্মান করুন বন্ধুদের মূল্যায়ন করুন। এমন বন্ধু থাকলে তাদের হারিয়ে যেতে দিবেন না। একবার হারিয়ে গেলে এই আফসোস আর পূরণ হবে না।

আমারো সায়ানের মত বলতে ইচ্ছা করে
'কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হাতিয়ে যায়?
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়'

কাছের দূরের সকল বন্ধুদের বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।

ভুলিনি কাউকেই ভুলিনি হয়তো প্রকাশ করি না বা করতে পারিনা। তবে সবাইকে মনে আছে। ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়। তবে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস হিসেবে চিহ্নিত।

‘বেঁচে থাকুক বন্ধুত্ব, ভালো থাকুক বন্ধুরা’
Happy Friendship Day

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×