দিপ্ত আলো.......
বসন্তের কালো আঁধারে বিস্তৃত।
আমার স্বপ্ন তোমার তরে বারে বারে
ফিরে চলে।
ভাবি বারে বারে
তুমি বুঝি বলবে আমায়-
রঙ্গন ভঙ্গ দেবে বল তে কবে?
কিন্তু স্বপ্নীল ব্যার্থতা তোমাকে
আমায় করেছে
পথের পথিক ।
তাই পথের পথিক,
খুঁজি ফিরি পথের নিশানা।
যদি খুঁজে পাই তোমার
কাছে আমার অদৃষ্টের ব্যঙ্গতা।
বঙ্গের পথ থেকে ইংরেজের রাজপথ
কতবা চোখে খুঁজি গভীরতার আঁকা মেঠো পথ।
সাহায্যের একমুঠো ভিক্ষা
আমায় দেয় না পথের দিশারী বলে
যেমনটি তুমি।
তবুও ছাড়িনি পথের না দেখা আলো
দিপ জেলে যাই ফেলে আসা পথের বাঁকে
যদি বা আমার মত কেউবা ফিরে চলে।
হায়রে পথ!
অপেক্ষার পালা দীর্ঘতম করে
পরীক্ষার ফলাফল জানাতে চায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


