বিক্ষিপ্ত মন শুধু খুজে ফিরে
উন্মাদনার সপ্তম স্তর।
বারে বারে এর ওর কাছে যাই
প্রাপ্তির একটু আশায়।
যদিও জানি পাব না,
তবু উন্মাদনার আশায় ফিরে যাই।
অবশেষে ভেসে যাই উন্মাদমায়
সুখ,দুঃখ সবাই এক সাথে উড়ে আঁকাশে।
আমি তারাদের পাশে একে একে সাজাই
আমার নিঃরাশা।
আর চাঁদটার পাশে আমি আমার বাস্তবকে রেখে দিই,
দূর থেকে দেখি বারে বারে
আলোউজ্জল উন্মদনার ঘোরে।
উন্মাদনায় তুমি আস, আসে আমার স্বপ্ন
আবার চলেও যাও।
কিন্তু তুমি বাস্তবে আমাকে ছেড়ে গেলে কি হবে?
যতবার আমি উন্মদনায় উন্মাদ হব,
তত বার তুমি আমার কাছে আসবে।
যখন আবার ঘোর কেটে যায়
আবার আমার মন বিক্ষিপ্ত হয়।
আবার ফিরে যাই পূর্বাবস্তায়।
এই কি আমি ছিলাম?????????
আর এই কি জীবন হল??????????
বলতে পারবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


