এখনও চোখের কোণে অশ্রুর দাগ শুকায়নি
এখনও না-শব্দটি ওষ্ঠ্যের কোণ থেকে যায়নি
এখনও ভালবাসি অনুভবের রেশ হৃদয়ে মোছেনি
তবুও বলবে ব্যাথার পাশা তোমার হাত থেকে নিয়নি।
গত শরতের শুভ্র মেঘ আজ শীতের হাওয়ায় ক্লান্ত
গত বছরের স্বপ্ন আজ সময়ের ভারে নত
গত ভালবাসা আজ মনের কোণে বিষাদগ্রস্ত
তবুও বলবে জীবনের মানে এখনও আছে অভ্রান্ত।
বিরহী কাব্যে ঝড় ওঠে এখনও অধরা বলে
মনের উঠানে এখনও নাচে ভালবাসি ভালবাসি বলে
গভীর রাতের আর্ত্মচিৎকারে এখনও ভাসে দীর্ঘশ্বাস
তবুও আমার গোটা হৃদয় বলে তুমি আছ আমি আজ মানিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


