মনোমন্দিরের যন্ত্রণাগুলো কোনো কিছুর
উপসর্গ না হয়ে যদি হতো যমুনার উপশম বাণী!
ব্যাথাচিত্ত, দমবন্ধ আকছার কালিমাগুলো
কারো মর্মমূলের পেইন না হয়ে
যদি হতো পৃথিবীর সরস প্রাণের আশ্রয়।
ইতিউতি করা মোটাদাগের স্বার্থগুলো
চরম লিপ্সা না হয়ে যদি হতো
ছুঁয়ে ছুঁয়ে পড়া পাহাড়নির্যাস
বসন্তসাগরে হানা দিলে চৈত্র্যের রোদ্র্রপ্রহর
তখন যদি সুবিধাকাতর মধুমাছিগুলো না পালাতো।
তাহলে-
মেঘে মাটিতে হতো মাখামাখি
রোদ মাটিই হতো আস্থা ও সাহসঘর
তুমি হতে আমি, আমি হতাম তুমি
মন হতো নিখাদ মন
তবেই সমাপ্তির সিঁড়ি ভাঙতো
জীবনের সব লেনদেন।
কিন্তু এখন নিঃসঙ্গ কয়েদির সতীন হয় সরব সতীন।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



