সময়ের অগোচরে সময় বাঁক নেয়
গাদ্দারির চরিত্র উল্টোয়-
তার মাঝে উদ্ভব ঘটে এক শয়তানি হাসির
শয়তানি হাসিটা সে হাসতে পারে না
তবে চালচিত্রের আয়নায় অনুভব করে
আত্মাতৃপ্তির ইনহেলার চেপে ধরা মুখ নামের
দুঠোঁটের গিরিপথে।
অজানা কাহন আর আস্ফালন
কোনো লিপ্সা তৈরি করতে না পারলেও
জাগিয়ে তোলে এক উন্মাতাল লালসা্।
হাজারো স্বপন সাময়িক ভেন্যুতে রূপ দেয়
কিন্তু এখানে অসংখ্য বাট-কিন্তুরা আস্তানা গাড়ে
তারপর কোমল জায়গায় সেঁঠে দেয়
এক জ্বলন্ত অগ্নি।
হাসি-আনন্দে অগ্নি সাদা ধোঁয়া উড়য়ে দেয়
নীল-নীলাঞ্জনা আসমানে
আস্তে আস্তে বুকজমিন তপ্ত হতে হতে
এক তামা প্রান্তরে রূপ নেয়
চারপাশ হাহাকার এক এক করে;
অপ্রস্তুত পানির বোতল খোঁজে অন্ধের গলিতেে
এরপর উন্নত বুকে ঢেলে দেয় জমজমের হিমেল প্রবাহ
আর এক মশক ঈসমাঈল পিপাসা।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



