somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতদিন দেহিনা মায়ের মুখ শুনিনা সে কোকিল নামের কালা পাহির গান, হায়রে পরাণ!

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শীতের শৈশব, শৈশবের শীত

এখন এই যান্ত্রিকযুগেও খুব মনে পড়ে হারিয়ে যাওয়া শৈশবকে। এই কনকনে শীতে যখন স্যুটেট বুটেট হয়ে গরম কফির উষ্ণ আমেজে শীতকে দূরে রাখার কৃত্রিম চেষ্টা করি তখন খুব মনে পড়ে বাড়ীর দাওয়ায় বসে খেজুর রস দিয়ে গরম গরম ভাপা পিঠা খাওয়ার সেই দিনগুলো। মনে পড়ে পুকুর পাড়ে দলবেধে সূর্যের জন্য প্রতীক্ষার কথা, মনে পড়ে খুব ভোরে খড়ের গাদায় আগুন পোহানোর কথা। আহা! কি চমৎকারই না ছিল সেই দিনগুলো।

আমার গুলতিগুলো হারিয়ে গেছে

খুব মনে পড়ে শীতের কনকনে সকালে কোনমতে দুটো মুখে দিয়েই বেরিয়ে পড়তাম নিজের বানানো কাঠের গুলতি নিয়ে। আগেরদিনই মাটি দিয়ে গোল করে ঢেলা বানিয়ে রাখতাম গুলতিতে ব্যবহারের জন্য। ওগুলোর নাম ছিল গুলি। গুলি আর গুলতি নিয়ে বিল থেকে বিলে বনে বাদাঁরে ঘুরে বেড়াতাম নানা রঙের পাখির পেছনে। মনে পড়ে না জীবনে কখনো পাখি মারতে পেরেছি কিনা। কিন্তু গুলতি নিয়ে পাখির পিছনে ঘুরতে যে কি আনন্দ তা যে ঘুরেনি সে কি বুঝবে? প্রায় দুপুরে দেরী করে বাড়ী ফেরার জন্য মায়ের বকুনী খেতাম কখনো কখনো মারও কিন্তু পরদিন কি ওসব মনে থাকতো। এখন আর গুলতি চোখে পড়ে না, চোখে পড়ে না নানা রঙের পাখির সমারোহ। এই এয়ারগানের যুগে আমার প্রিয গুলতিরে কে মনে রাখে।

সেই ডাংগুলি আমাকে এখনো আবেশে জড়ায়

শীতের দিনে যখন ফসলের ক্ষেত হতো বিরান বিশাল মাঠে সদলবলে নেমে পড়তাম ডাংগুলি খেলায়। আহা, কি আনন্দ। খেলাটা একটু বিপদজনক হলে ছিল চরম উত্তেজনাকর, হালের টি২০ ক্রিকেটের মতো। এখন ফুটবল, ক্রিকেট আর ভিডিও গেম এর যুগে ডাংগুলি খেলতে দেখি না তেমন কাউকে। ডাংগুলির পরিবর্তে গ্রামের ছেলেপুলেদের হাতে শোভা পায় ক্রিকেট ব্যাট আর বল। হারিয়ে গেছে আমার প্রিয় ডাংগুলি শুধু আমার কপালে রয়ে গেছে ডাংগুলির গুলির আঘাতে পাওয়া দাগটি। দাগের উপর হাত বুলালে ডাংগুলির আবেশে এখনো চোখ বুজেঁ আসে।

গরুর লড়াই, বলি খেলা কেটে যেতো সারাবেলা

শীতের সময় ধান কাটা শেষ হলে যখন ফসলের ক্ষেতগুলোতে চড়ে বেড়াতো রাখালের গরু তখন আয়োজন করা হতো এক বাড়ীর গরুর সাথে অন্য বাড়ীর গরুর লড়াই। কোন আনুষ্ঠানিকতা ছিল না এতে শুধুই আনন্দের জন্যই করা হতো এসব। এখন ডিশ, ইন্টারনেটের যুগে মানুষের এত সময় কোথায় গরুর লড়াই দেখে সময় নষ্ট করার।

আর একটা খেলা ছিল, বলি খেলা। আধুনিক কুস্তির পূর্বূরুপ বলি খেলা। মূলত গ্রামের মাঠে গরু চড়াতে যাওয়া রাখালেরা পরস্পরের সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতো বলি খেলার মাধ্যমে। শারিরীক ক্ষীণকায় বলে এই একটি খেলায় জীবনে কখনো জেতা হয়নি। বরাবরই হেরে যেতাম শক্তি পরীক্ষার এই খেলায়। এখন যখন জীবনের অনেক কিছুতেই জিতে যাই তখনও কেবলই ফিরে যেতে ইচ্ছে করে সেই হেরে যাওয়া খেলাগুলোতে। আহা! সেই হারাতে কত আনন্দই না ছিল।




সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×