somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারে আমি খুজিঁয়া বেড়াই

১৪ ই মার্চ, ২০১০ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব ছোটবেলায় যখন বাসার সামনে দিয়ে আইসক্রিম...আইসক্রিম বলে চিৎকার করে যেতো আইসক্রিমওয়ালা তখনই আমার স্বপ্ন ছিল বড় হয়ে আর যাই হই আইসক্রিমওয়ালা হতেই হবে। শুধু খাব আর বিক্রি করবো, আহা কি সুখ! এরপর ক্রমান্বয়ে কতকিছু হওয়ারই স্বপ্ন দেখেছি... ট্রাক ড্রাইভার, ট্রেন চালক থেকে শুরু করে পাইলট পর্যন্ত। মনে পড়ে যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি বড় মামা জিজ্ঞেস করেছিল বড় হয়ে কি হতে চাই। আমি বড় হয়ে বড় হতে চাই- আমার সহজসরল উত্তর শুনে সবাই হাসাহাসি করলেও মামা গম্ভীর ভঙ্গিতে আর্শীবাদ করেছিলেন যেন আমি বড় হয়ে বড় হতে পারি। আজ মামা বেচেঁ থাকলে কষ্ঠ পেতেন এদেখে যে তাঁর আর্শীবাদ আমার জীবনে কাজে লাগেনি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় ইংরেজির অনিল স্যার একদিন ক্লাসে বললেন- বড় হয়ে তোমরা কে কি হতে চাও লিখ। কেউ লিখলো ডাক্তার, কেউ ইন্জিনিয়ার, কেউ ব্যবসায়ী। আমি লিখেছিলাম 'কবি', আমি বড় হয়ে কবি হতে চাই। এ নিয়ে সহপাঠীদের সে কি হাসাহাসি। এরপরতো অনেকে ব্যঙ্গ করে রবীন্দ্র, নজরুল বলেও ডাকতো। আমার সহপাঠীরা যারা ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যবসায়ী হতে চেয়েছিল তারা অনেকেই তাদের ইচ্ছে অনুযায়ী ডাক্তার-ইন্জিনিয়ার হয়েছে কিন্তু আমার আর 'কবি' হওয়া হয়নি। হায়! তখন কি জানতাম চাইলেই কবি হওয়া যায় না।

শৈশবে কতকিছু হতে চাওয়া আমার কিছুই হওয়া হয়নি, না আইসক্রিমওয়ালা না কবি। যাপিত জীবনের যাতাকলে বন্দী আমি রোজ ৯ - ৫ টা করে জীবনের ঘানি টানি। দুপুরের বিরতিতে সহকর্মীদের সাথে বসে দেশ উদ্ধার করি। বিমলমিত্রের কড়ি দিয়ে কিনলাম-এ অন্যতম চরিত্র স্কুল শিক্ষক অপু যখন স্কুল থেকে বিদায় নেয় স্কুলের ছাত্ররা তাকে বিদায় দিতে আসে ষ্টেশনে। অপু ছাত্রদের বড় হয়ে কে কি হতে চায় জিজ্ঞেস করলে কেউ বলে ডাক্তার, কেউ ইন্জিনিয়ার, কেউ রাজনীতিবিদ হতে চায়। তোমরা যা যা হতে চাও সব ঠিক আছে কিন্তু সবার আগে মানুষ হও। মানুষ হওয়াটাই জরুরী। - ছাত্রদের প্রতি অপুর উপদেশ।

না, আমার আর মানুষ হওয়াও হয়নি।


সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ রাত ১০:০১
৫৯টি মন্তব্য ৪৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×