somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটিবার আমাকে বাচঁতে দাও

২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভোরের সূর্য ঠিকমতো তেজ প্রকাশের আগেই ঘুম থেকে ওঠো। তন্দ্রাচ্ছন্ন চোখ মুছতে মুছতে ছুটো স্কুলে। কাধেঁ নিজ শরীরের চেয়েও ভারী ব্যাগ। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, সমাজ, বিজ্ঞান কতকিছু! অপরাহ্নে স্কুল থেকে বাড়ী ফেরা। এবার একটু অবসর ........... না, তা হবে কেন? জীবনে বড় হতে হবে না। গান শেখা, নাচ প্র্যাকটিস নিদেপক্ষে আবৃত্তি। কোন দিক থেকে পিছিয়ে পড়া যাবে না। তারপর বিকেলে ......... মাঠে একটু খেলাধূলা, ছোটাছুটি .............. প্রশ্নই আসে না। সারাটা বিকেল খেলাধূলা করে কাটালে ছবি আকাঁর ক্লাসে যাবে কে? প্রতিযোগিতায় পিছিয়ে যাবেতো। আর খেলবে যে মাঠ কোথায় খেলার মতো? মন যতই পড়ে থাকুক খেলার মাঠে নিবিষ্ট মনে রংতুলি নিয়ে ছবি আঁকতে বসো। কিছুতেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়া যাবে না।

তারপর সন্ধ্যা নামে। ওর চোখে রাজ্যের ঘুম, ক্লান্তি আর অবসাদ। না, ঘুমানো যাবে না। হোমওয়ার্কতো শেষ করা চাই। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, সাধারণ জ্ঞান কতকিছু????? ইদানিং আপনার শিশু সন্তানের চোখের দিকে তাকালে কষ্ঠ হয়? নিজকে অপরাধী মনে হয়? নিজের শৈশবের আনন্দউচ্ছল দিনগুলোর কথা খুব মনে পড়ে? থাক ওসব সস্তা আবেগকে প্রশয় দিতে নাই তাহলে ও আবার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। স্কুলের বাইরেও এখন কত কমম্পিটিশন ......... ক্ষুদে গানরাজ, অলরাউন্ডার, সেরা নৃতশিল্পী, তারকাদের তারকা। তারচেয়ে আসুন থ্রি ইডিয়টস ছবির একটা গান শুনি.............

Click This Link



গানটি ভাষান্তরের একটা অপচেষ্টা ...

সারাটা জীবনতো মরতে মরতে বেচেঁ আছি
একটি বার আমায় বাচাঁর মতো বাচঁতে দাও।

আমায় দাও কিছু সূর্যালোক
আমি কিছু বৃষ্টি চাই
একটিবার আমায় সুযোগ দাও
আমি আবার জম্মাতে চাই।

কাধেঁ নিয়ে বইয়ের বোঝাই
ঘুষ দিতেতো শিখিয়েছে আমার বাবাই
৯৯% নম্বর পেতেই হবে আমায়
তাইতো লিখে লিখে খাতা ভরাই
আলফা, বিটা, গামা
H2SO4 মনোযোগ দিতে দিতে পুরো শৈশব আমার নষ্ঠ হলো।

শৈশবতো গেল, যৌবনও যাচ্ছে চলে
একটিবার আমায় আমার মতো বাচঁতে দাও।

আমায় দাও কিছু সূর্যালোক
আমি কিছু বৃষ্টি চাই
একটিবার আমায় সুযোগ দাও
আমি আবার জম্মাতে চাই।



সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৭
২১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×