somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবাধিকার প্রশ্নে আমেরিকার হিতোপদেশ ও নব্য মীরজাফর চাটুকারদের আস্ফালন।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপনিবেশবাদের বিনাশ হয়নি, রিফর্ম হয়েছে মাত্র! এই রিফর্ম মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘটেছে। বাংলাদেশে বর্তমানে আমেরিকা যেটি করছে সেটি ঐ নয়া উপনিবেশবাদের চাষাবাদ মাত্র! আর, এই উপনিবেশবাদের চাষাবাদকে এই দেশের একদল উচ্চ মার্গীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছে, আমেরিকা নাকি বাংলাদেশে মানবাধিকার, ভোটাধিকার, গনতন্ত্রের উন্নয়নে কাজ করছে! ১৮ শতকে উপনিবেশবাদের বিকাশে একদল দেশীয় অনুগত দাস শ্রেণি সেবাদাস হিসাবে কাজ করেছিল, এখনও সেই পরিস্থিতিই বিরাজমান!
বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের তৎপরতা বেশ চোখে পড়ার মতো। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, টক শোতে হচ্ছে আলোচনা। খবরে প্রকাশ: সরকার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য লবিস্ট নিযুক্ত করেছে। প্রেসিডেন্ট বাইডেন তাঁর ‘গণতন্ত্র’ সম্মেলনে বাংলাদেশকে ডাকেননি। বাংলাদেশের র‍্যাবের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে! এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, মানবাধিকারের সবক আর যার কাছেই নিই না কেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে আমরা রাজি নই, যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার নেই। এ ধরনের বক্তব্যকে ফেলে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যা–ই হোক, মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের কথা বলার অধিকার নিয়ে প্রশ্ন তোলার যৌক্তিক কারণ রয়েছে।
আমেরিকার হাতভরা রক্ত আর মানবাধিকার লঙ্ঘনের দাগ। পারস্যের সব সুগন্ধি ঢেলেও সেই হাতের গন্ধ দূর করা যাবে না। গুয়ানতানামো বে ডিটেনশন ক্যাম্পে ‘হেফাজতে মৃত্যু’ ঘটেছে ৯ জনের। ইরাকে মার্কিন সেনারা বন্দীদের ওপরে কী রকম যৌন ও নৃশংস অত্যাচার করত, তার ভিডিও দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যায়! এমনকি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম চলাকালে নিয়মনীতি ভেঙে পাকিস্তানিদের অস্ত্র সরবরাহ করা, বঙ্গোপসাগরের দিকে সপ্তম নৌবহর পাঠানো, চীনকে বলা ভারত আক্রমণ করতে, এমনকি দরকার হলে তারা বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারমাণবিক বোমা ব্যবহার করবে বলে প্রেসিডেন্ট নিক্সনের উক্তি—সব মিলিয়ে বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য নিক্সন-কিসিঞ্জারকে দায়ী করে বিচার করা উচিত বলে গবেষকেরা বলছেন।
অর্থাৎ মানবাধিকার প্রশ্নে হিতোপদেশ দেওয়ার অধিকার আমেরিকার থাকার কথা নয়।
বাংলাদেশের অভ্যন্তরিন ব্যাপারে কথা বলার জন্য মাার্কিন পররাষ্ট্র নীতির প্রতি ঘৃনা প্রকাশ করা উচিৎ এবং নব্য মীরজাফর গংদের প্রতিহত করা সচেতন নাগরিকের দায়িত্ব।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

×