somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইলী সেটেলারদের ইসরাইল ত্যাগ করে পুর্বের আবাসে ফেরার চেষ্টা অব্যাহত।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুসলিম অধ্যুষিত রাশিয়ার দাগেস্তান অঞ্চলের প্রধান বিমানবন্দরে ইহুদি বিরোধী স্লোগান দিয়ে ইসরায়েল থেকে আসা একটি ফ্লাইটের ইহুদি এবং ইসরায়েলি যাত্রীদের খোঁজে রানওয়েতে ঢুকে পড়ে শত শত বিক্ষুদ্ধ জনতা।
গতকাল (২৯ অক্টোবর) তেল আবিব থেকে আসা রাশিয়ান রেড উইংসের ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় দাগেস্তান বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করলে উত্তেজিত জনতা বিমানটিকে ঘিরে ধরে।
এটি ছিল একটি ট্রানজিট ফ্লাইট যা দুই ঘণ্টা পর মস্কোর জন্য আবার উড্ডয়নের কথা ছিল।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি-ইহুদিদের খোঁজে দাগেস্তান বিমান বন্দরের রানওয়েতে ঢুকে পড়া ১৫০ জনের মত আন্দোলনকারীদের মধ্য থেকে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ করে দেয় এবং পুলিশ ওই বিমানবন্দর ঘিরে রেখেছে। দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা রোসাভিয়েটসিয়া জানিয়েছে, রানওয়ে পরিষ্কার করা হয়েছে তবে, ৬ নভেম্বর পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের হাতে ছিল ‘দাগেস্তানে শিশু হত্যাকারীদের কোনো স্থান নেই’ লেখা ব্যানার। ভিড়ের মধ্যে কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে, একদল আবার একটি পুলিশের গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করছে। এ সময় অনেককে ইহুদি বিদ্বেষী স্লোগান দিতে শোনা যায়। ভিড়ের মধ্যে কেউ কেউ আগত যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করে ইসরায়েলিদের শনাক্ত করার চেষ্টা করছিল। অন্য এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বিমানবন্দরের টার্মিনালের ভিতরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাশিয়ায় অবস্থানরত ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের সকল দাঙ্গা-হাংগামা থেকে রক্ষার জন্য রুশ কর্তৃপক্ষকে আহ্ববান জানিয়েছন।
দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ নাগরিকদের শান্ত থাকার আহ্ববান জানিয়ে বলেছেন এই বিক্ষোভে জড়িতদের শাস্তি পেতে হবে। তিনি বলেন, গাজায় যুদ্ধ বিরতি বাস্তবায়নে রাশিয়ার কেন্দ্রীয় সরকার তার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দাগেস্তানের সর্বোচ্চ মুফতি শেখ আখমাদ আফান্দি বিমানবন্দরে অস্থিরতা বন্ধ করতে বাসিন্দাদের আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা ভুল করছেন, এই সমস্যার সমাধান এভাবে করা যাবে না। আমরা আপনাদের ক্ষোভ উপলব্ধি করতে পারি যা খুব বেদনাদায়ক। এই ভাবে বিক্ষোভ করে নয়, আমরা এই সমস্যাটি ভিন্নভাবে সমাধান করব।
দাগেস্তান এবং চেচনিয়া উভয়ই মূলত রাশিয়ায় মুসলিম প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। ইউক্রেনের আক্রমণে এরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে যা আনুপাতিক হারে জাতিগতভাবে রাশিয়ান অঞ্চলের তুলনায় অনেক বেশি।
এর আগে রবিবার, উত্তর ককেশাসের আরেকটি প্রজাতন্ত্র কাবার্ডিনো-বালকারিয়ার লচিক শহরের জুইশ সেন্টারে আগুন দেওয়া হয়।
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৪
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×