somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখী হতে পারছে না, শুধু মানুষ হতে না পারার কারণে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ যখন পশু ছিলো, পশুর মতোই ছিলো তাদের দৈহিক গড়ন এবং আচরন। পশুর মতোই তারা এক অপরকে শিকার করতো । আগুনের ব্যবহার শেখার আগে , কাঁচাই সবকিছু খেতো। দাবানলে পোড়া প্রানীদেহ খাওয়ার অভিজ্ঞতা থেকে হয়তো তখনকার কোন এক পশুর(প্রাথমিক মানুষ বা প্রাইমেট) দল “আমিষ ও অন্যান্য” আগুনে পুড়িয়ে খাওয়া শেখে। পশুর মতোই খাওয়া আর যৌনতা ছাড়া প্রাইমেটরা কিছু করতো না। একক বা দলবদ্ধ ভাবে তারা ঝগড়া-মারামারি করতো খাদ্য ও যৌন সংক্রান্ত বিরোধে। অন্যান্য পশুরাও খাদ্য ও যৌন সংক্রান্ত বিরোধে তাই করতো এবং এখনো করে। সময়ের সাথে সাথে মানুষের দেহ ও মস্তিস্কের কর্ম ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে । সেই সাথে বেড়েছে অন্য প্রানী বা অন্য প্রজাতি গুলোর উপড় আধিপত্য।
গবেষনা বলছে হোমোসেপিয়েন্সদের কথা-
যাদের মাথার মগজ গড় পড়তায় ১৩০০ থেকে ১৫০০ কিউবিক সে.মি. তাদেরকেই সাধারণত HOMO SAPIENS হোমোসেপিয়েন্স গোত্রে রাখা হয়েছে। এরা প্রথমে ইউরোপে ছিল। তারপর তারা মধ্য প্লাইস্টোসিন যুগে ( MITPLEISTOCENEEPA) প্রাধান্য বিস্তার করে। মানুষ বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব। আধুনিক মানুষ (হোমো স্যাপিয়েন্স, প্রাথমিকভাবে এসএসপি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স) হল হোমিনিনা উপজাতির (অথবা মানব জাতিগোষ্ঠী) একমাত্র বিদ্যমান সদস্য। শিম্পাঞ্জি, গরিলা ও ওরাং ওটাংদের মত মানুষ বানর পরিবারের অন্তর্গত হোমিনিডি গোত্রের একটি শাখা। স্থলচর প্রাণী হিসাবে তাদের বৈশিষ্ট হল স্থির খাড়া অবস্থান এবং দ্বিপদী চলৎশক্তি; অন্যান্য প্রাণীর তুলনায় উচ্চ দক্ষতাসম্পন্ন এবং ভারী সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা; অন্যান্য প্রাণির চেয়ে যোগাযোগের ক্ষেত্রে জটিলতর ভাষার ব্যবহার, আকারে বৃহত্তর ও জটিল মস্তিষ্ক এবং খুবই উন্নত ও সংঘবদ্ধ প্রাণী। এগুলা মানব প্রজাতির দৈহিক বিবর্তন কাহিনী যা এখনো চলমান আছে।
আমাদের আলোচনার বিষয় মানুষের মনোজাগতিক বিবর্তন নিয়ে। এ সম্পর্কে আমরা প্রাচিন কাল থেকে মানুষের মুখে মুখে ঠোটস্থ থাকা পুথি ভিত্তিক কিছু সুর-ছন্দের রচনা পাই । মধ্যপ্রাচ্য এগুলো “ওজিফা” দক্ষিন-পুর্ব,পুর্ব এশিয়ায় পুথি নামে পরিচিত (গুহালিপি বা পাথর লিপিও আছে)।
বনে বনে শিকারের খোঁজে ঘুরে বেড়ানো প্রাথমিক মানুষরাই কালের প্রয়োজনে শুরু করে কৃষিকাজ সেই সঙ্গে শুরু হয় অর্থনৈতিক গোড়াপত্তন। তৈরি করে আত্মরক্ষার হাতিয়ার ও প্রতিরক্ষা বাহিনী। উদ্ভাবন করে হস্তলিপি, কাগজ ও শিক্ষার উপকরণ। সংঘবদ্ধ ভাবে বাস করতে গিয়ে গড়ে তোলে সমাজ থেকে রাষ্ট্র। আর ধীরে ধীরে গড়ে উঠে এই সভ্যতা। সমসাময়িক প্রাচীন মায়া, মেসোপোটেমিয়া, ভারত ও চীনা সভ্যতার মধ্যে ধারনা করা হয় শ্রেষ্ঠতম ছিলো মিসরীয় সভ্যতা।ইতিহাস,প্রযুক্তি ও ধারনা সমুন্নত রাখার জন্য তাদের মমি প্রযুক্তি
আধুনিক মানুষের কাছে বিস্ময়।
কিন্ত্তু তার চেয়েও আধুনিক মানুষের জীবনে অধিক প্রভাবশালী ও বিস্ময় প্রাচীন পুথি বা লোকগাথা সমুহ। বিনোদন বা সময় কাটানোর জন্য হোক অথবা সামাজিক(ধর্মীয়) শিক্ষা প্রদানের নিমিত্তে হোক -এগুলোর রচয়িতারা ভবিষ্যতের জন্যই মুখস্থ এবং ব্যাপক প্রচারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলো এবং তাদের দৃষ্টিগোচর ও কর্নগোচর হওয়া নিত্য-নতুন হওয়া ঘটনা সমুহ সংযোজন করতো। এদিক দিয়ে সবচেয়ে সমৃদ্ধ অবস্থায় লোকগাথা পাই আমরা ভারত উপমহাদেশ, মধ্যপ্রাচ্য এবং ভু-মধ্যসাগর সংলগ্ন এলাকায়।
মানব সম্প্রদায়ের পশু থেকে মানুষে উত্তরনের এই দীর্ঘ কন্টকময় “জীবন যাত্রায়” জীবন-যাত্রার মান পশুদের চেয়ে উন্নত হলেও স্বভাব অন্যান্য প্রানীদের মতোই আছে । শুধু ধরনটা পাল্টে গেছে।
ধর্ম মানুষকে সভ্যতা শেখাতে গিয়ে নিজেই অসভ্যতায় নিমজ্জিত। মানুষের সু-শৃংখল, সু-সংঘবদ্ধ এবং বিবেক সমৃদ্ধ চিন্তাধারার সবচেয়ে উন্নত প্রযুক্তির ফসল হলো ধর্ম। যা মানুষকে বার বার “মানুষ” করার চেষ্টা করেছে। সাময়িক কিছু উপকার হলেও বিজ্ঞানের এই ধর্ম নামক সন্তান বহুরুপে বিজ্ঞানকেই সভ্যতার বিরুদ্ধে দাড় করিয়েছে। চতুর মনুস্যরা বিজ্ঞানকে অধিক সুবিধা সুখ ভোগ করার জন্য বিজ্ঞানের সকল সুবিধাকে কাজে লাগালেও সুখী হতে পারছে না, শুধু মানুষ হতে না পারার কারণে।
তথ্য ও ছবিঃ ইন্টারনেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×