
কিছুক্ষন আগে ধানমন্ডি থেকে মিরপুর আসার পথে সংসদ ভবন এর কোনাটায় ২৫/৩০ জন এর মতো ছাত্র আমাকে এসে দাওয়া করলো খারাপ ভাষায় একটা গালি দিয়ে বলে দাড়া আমি দাড়ালাম। তারপর জিজ্ঞেস করে কোথায় থেকে আসলি, আমি বললাম ভাই আমি ধানমন্ডির দিক থেকে আসলাম বাসায় যাবো, তারা বললো দেখি তোর ফোনটা, আমি বললাম আমি দেখাই ভাই, ওরা বলে না আমরা দেখবো এরকম দস্তাদস্তি করতে করতে ওদের সাথে আরো অনেক ছাত্র জড়ো হয়ে যায়, তারপর আমার উপর ঝাপিয়ে পড়ে মনের ইচ্ছে মতো যা কারার করলো। তারপরও আমি কিছু বলি নাই, বললাম ভাই আপনারা ছাত্র, আমিও তো একজন ছাত্র আমি মিরপুর কলেজে পড়াশোনা করি, আমার কলেজের কার্ড টা বের করে দেখালাম তারপরও কিছু বললো না মুখ দিয়ে যা ইচ্ছে বলা শুরু করলো বললাম ভাই আমার ফোনে তো কিছু পেলেন না, ফোনটা দিয়ে দেন, ফোনটা আমার অনেক পছন্দের ছিলো, বাবা অনেক সখ করে কিনে দিছিলো
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


