কখনও ইচ্ছে হয় সারাটি বেলা
ভেজাবো এই দুটি মন ঐ নীল জোছনায়
নি:শব্দ তুমি আর নি:শব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়
আবেগ জড়ানো রঙিন সুতোয় গাঁথা
মাঝে মাঝে একটা দুটো কথা
বলবে আমায় তুমি নিবিঢ় বনছায়
ছুয়ে যাবে এই মন সুরের ঝর্ণাধারায়
নি:শব্দ তুমি আর নি:শব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়
কখনও তুমি একটু ছুয়ে দিলে
অনুভবটুকু রাখব বুকে চেপে
এ হৃদয় শুধু স্বপ্ন বুনে যায়
বেঁচে আছি যেন তোমারই ভালবাসায়
নি:শব্দ তুমি আর নি:শব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়
কখনও ইচ্ছে হয় সারাটি বেলা
ভেজাবো এই দুটি মন ঐ নীল জোছনায়
http://www.youtube.com/watch?v=pF_hnm7-UOk
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


