somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" বাবা জানে :(( বাবা কে "?

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি -india.com

ওপার বাংলার জনপ্রিয় সংসদ সদস্যা, চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহান মা হওয়ার পরে যে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সবচেয়ে বেশী, তা হলো -"তার সন্তানের বাবা কে"?

সন্তানের পিতৃপরিচয় এখন পর্যন্ত আমাদের উপমহাদেশে অনেক গুরুত্বের সাথে দেখা হয় । অবশ্য শুধু সন্তানেরই নয় যে কোন জিনিষেরই নিজস্ব পরিচয় জরুরী । যার কোন পরিচয় থাকেনা তাকে বিবেচনা করা হয় বেওয়ারিশ হিসাবে। যে কোন নারীর জন্যই সন্তান খুব আদরের ও ভালবাসার ধন । আর তাই দেখা যায় পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত অধিকাংশ নারীই ( যদিও বর্তমানে কেউ কেউ এর বাইরে ) বিবাহের পরেই সন্তানের জন্ম দেন (ব্যক্তি স্বাধীনতা ও আধুনিকতার দোহাই দিয়ে কেউ কেউ বিয়ের আগেও বা বিয়ে না করেও মা হয় তবে তা এতদিন ইউরোপ-আমরিকাতে সীমাবদ্ধ ছিল যা ধীরে ধীরে আমাদের উপমহাদেশ/দেশেও বিস্তার লাভ করছে)। কারন সন্তানের জন্য মা যেমন জরুরী ঠিক তেমনি বাবাও জরুরী। মা একা একটি সন্তানের জন্ম দিতে পারেন না । একজন নারীকে সন্তানের জন্মদানের জন্য জৈবিকভাবে একজন পুরুষের বা পুরুষের শুক্রাণু জরুরী হয় । যে বা যেই পুরুষ এই জন্ম প্রক্রিয়ায় অংশগ্রহন করে তাকেই সেই সন্তানের বাবা হিসাবে সমাজে-পরিবারে জানে। যদিও এটাও সঠিক যে , শুধু সামাজিক স্বীকৃতি কিংবা বিবাহেই প্রমাণ করা যায়না আসলেই সে তার বাবা। এসবের আড়ালেও একজন নারীই শুধু জানে প্রকৃত তার সন্তানের বাবা কে। তবে সামাজিক জীব হিসাবে মানুষকে সামাজিক স্বীকৃতিকে গুরুত্ব দিতে হয় ও মেনে চলতে হয় । আর তাই মানুষ সমাজ ও সামাজিকতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বাবা-মা হিসাবে স্বীকৃতি লাভ করে । এর বাইরে যদি কিছু হয় তাহলেই প্রশ্ন উঠে ," আগত / সদ্যজাত সন্তানের বাবা কে"?


ছবি - india.com

নুসরাত জাহান যখন মা হন তার অনেক আগেই তার স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। আবার ,নিখিলও তখন সেই সন্তানের পিতৃত্ব দাবি করেননি।আর তাই স্বাভাবিকভাবেই সবার মনে এই প্রশ্নের উদয় হয়, " নিখিল জৈন যদি নুসরাতের সন্তানের বাবা না হন তাহলে তার বাবা কে"?

নুসরাত যদিও ব্যক্তিজীবনে প্রতিষ্ঠিত এবং সংসদ সদস্য তারপরও মানুষের সামাজিকতা দরকার হয় সমাজে বসবাস করতে গেলে।আর তাইতো তাকে একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বার বার। তবে সব প্রশ্নের জবাব বিভিন্নভাবে এড়িয়ে গেছেন তিনি। শেষে এক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে নুসরাত বলেন, " ছেলের বাবা জানে বাবা কে"। (কি চমতকার :( সুন্দর রসিকতা)

নিখিল জৈন-নুসরাত জাহান এর বিয়ে তুর্কীতে খুবই ধুমধামের সাথে হয়েছিল। যদিও পরে নুসরাত তার বিয়েকে অবৈধ বলে বলেছেন, " নিখিলের সাথে তার বিয়ে তুর্কি আইন অনুসারে হয়েছিল আর তাই তা ভারতে বৈধ নয়"। অর্থ্যাৎ জেনে শুনেই সে অবৈধভাবে নিখিল জৈনের সাথে সংসার করেছে। আবার নিখিল জৈনের সাথে একসাথে বসবাস করে আরেকজনের সন্তানের মা হয়েছে।এ সবই ভাবতে কেমন লাগে"


ছবি - youtube.com

এদিকে,বিবাহের পূর্বেই বাংলাদেশের ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলীও মা হতে চলেছেন বলে মনে হচছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার বেবি বাম্পের ছবি । এ নিয়ে এবার নীরবতা ভাঙলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানালেন,"কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব সুন্দর ও শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব"।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চাদর সিনেমার শুটিং সেট থেকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানান বুবলী। তিনি জানালেন, "প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা ঘটনা থাকে। এটা খুবই সেন্সেটিভ একটা ইস্যু। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবনকে সামনে আনতে চাইনি, সব সময় প্রফেশনাল লাইফে ফোকাস রাখতে চেয়েছি। কিন্তু এরপরও কিছু ব্যাপার থেকেই যায়"

বেবি বাম্প নিয়ে এই নায়িকা বলেন, "আমি এতদিন এ নিয়ে কথা বলতে চাইনি। যেহেতু বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের নজরে এসেছে, তাই অবশ্যই এর বিস্তারিত তুলে ধরবো। আজ যেহেতু আমি একটি ছবির শুটিং সেটে রয়েছি, তাই এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সবার সাথে কথা বলবো।

আজ দুপুরে বেবি বাম্পের দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর মা হওয়ার পুরনো গুঞ্জনের আগুণে ঘি ঢালেন বুবলী। আমেরিকা থাকাকালীন সময়ের ওই ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় উঠেছে। আজ ২৭ সেপ্টেম্বর শাকিব খান যখন পুত্র জয়ের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’ ক্যাপশনে বেবি বাম্পের ওই ছবি প্রকাশ করেন।

উল্লেখ্য, বুবলীর মা হওয়ার গুঞ্জন প্রথম ওঠে ২০২০ সালে। ওই সময় ‘বীর’ সিনেমার শুটিং চলছিল। শুটিং শেষ করেই বুবলী আমেরিকা চলে যান। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকা ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। যদিও দেশে ফিরে এগুলোকে স্রেফ ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। এ সময় শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও অস্বীকার করেন।

সামাজিক ভাবে বুবলী এখনো অবিবাহিত। আর তাই এখন এখানে যে প্রশ্ন তা হলো,"বিয়ের আগেই কি মা হচছেন নায়িকা বুবলী? আরো প্রশ্ন - "এই সন্তানের বাবা কে " ? ফেসবুকে বেবি বাম্প-সহ দুটো ছবি শেয়ার করেন নায়িকা বুবলি গত মঙ্গলবার। সেখানে তিনি লেখেন, "আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা"। ক্যাপশন থেকে অনুমান করা যাচ্ছে ইতিমধ্যেই সন্তানের মা হয়েছেন তিনি। আর অনেকেই দুইয়ে দুইয়ে খানিকটা চার করে ফেলেছেন। কারণ ২০২০ সালে দীর্ঘ ১১ মাস গায়েব ছিলেন তিনি আমেরিকায় এবং তখন সেখানে দেশেরই একজন চলচ্চিত্র অভিনেতা আমেরিকায় ছিলেন যাকে ঘিরে ও যাকে অনুমান করা হচছে সেই সাথে সন্তানের বাবা হিসাবে তিনি হলেন শাকিব খান। এখন অনেকেই বুঝতে পারছেন সেই সময় নায়িকা আমেরিকায় গিয়েছিলেন সন্তানের জন্ম দিতে। তবে তা কোনও সিনেমার শ্যুটের ছবি না তাঁর বাস্তব জীবনেরই তা খোলসা করেননি শবনম বুবলী। আর তাই ক্যাপশন দেখে অনেকেরই ধারণা, "আগেই মা হয়েছেন এই অভিনেত্রী"।

অনেকেই জল্পনা করছেন এই সন্তানের বাবা হয়তো শাকিব খান। কারণ বছরখানেক আগে শাকিব আর বুবলীর সম্পর্কের খবর ছিল ঢাকাই ইন্ডাস্ট্রিতে। আর সবচেয়ে বড় কথা শাকিবের ছেলে আব্রাহামের জন্মদিনের দিনই বেবিবাম্পের ছবিখানা প্রকাশ্যে আনেন বুবলি। তাই অনেকেরই ধারণা শাকিবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই হয়তো এই পোস্ট।

প্রসঙ্গত, শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস কিছুটা এরকমই করেছিলেন। ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে গোপন কথা ফাঁস করে দেন অপু। সেই সময় কম কাদা ছোঁড়াছুড়়ি হয়নি।

এখন এখানে কোটি টাকার যে প্রশ্ন তা হলো -

১। "বুবলি যদি মা হয়ে থাকে বা হতে যায় , তাহলে তার বাবা কে" ?
২। "অপু বিশ্বাসের সাথে ঘটানো একই ঘটনার পূনরাবৃত্তিই কি ঘটালেন শাকিব খান বুবলির সাথে "?
৩। যদি তা সত্যিই হয় তাহলে "অপুর সাথের ঘটনা জানার পরও বুবলি কেন একই পথে পা বাড়ালেন"?
৪। দেশবাসী কি কয়েক দিনের ভিতর আরেকটি জমজমাট লাইভ টিভি শো দেখতে যাচছে বুবলীর সন্তান কে তা জানার জন্য?

তবে সব কিছুর পরেও মূল যে বিষয়টা তা হলো, মানুষ যত অর্থনৈতিকভাবে স্বচছলতা ও স্বাধীনতা লাভ করছে ততই সে কি মানবিকতা-সামজিকতাকে অস্বীকার করতে উঠে পড়ে লেগে যাচছে? একটা বিষয় আমাদের সকলের মাথায় রাখা উচিত, " বিবাহ বর্হিভূত সম্পর্ক ধর্মীয় দৃষ্টিতে কঠোরভাবে নিষেধ হলেও মানবিক ও সামজিকভাবেও তাকে গ্রহন করার সুযোগও সীমিত"।

আরও একটি বিষয় যেটা খুবই সংবেদনশীল তা হলো, "ব্যক্তি স্বাধীনতা ও আধুনিকতার দোহাই দিয়ে আমরা কোথায় যাচছি " । এ কি আমাদের নৈতিকতার অধঃপতন নাকি সভ্যতার উন্নয়ন?

একজন নারীর জন্য ও তার সন্তানের জন্য এ ধরনের প্রশ্ন কি সম্মানজনক?


==============================================================
তথ্যসূত্র:

১। অবশেষে ছেলের বাবার নাম জানালেন অভিনেত্রী নুসরাত - https://www.jugantor.com/entertainment/465727
২। Click This Link
৩। এরপরও কিছু ব্যাপার থেকে যায় : বুবলী - Click This Link
৪।বিয়ের আগে ‘মা’ বাংলাদেশের নায়িকা বুবলী? প্রশ্ন উঠছে সন্তানের বাবা কে তা নিয়েও - https://bangla.hindustantimes.com/
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩
২৩টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×